1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
বেতন-বোনাস পরিশোধের দাবিতে গার্মেন্ট শ্রমিকদের মানববন্ধন - Ajker Deshkantho
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম:

বেতন-বোনাস পরিশোধের দাবিতে গার্মেন্ট শ্রমিকদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

আগামী ২১ মে’র আগে গার্মেন্ট শ্রমিকদের বেতন, বোনাস ও বকেয়া পাওনা পরিশোধের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ মে) বিকেল ৫টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র জেলা কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র জেলা কমিটির সভাপতি দুলাল সাহা। সঞ্চালনা করেন জেলা কমিটির নেতা দিলীপ কুমার দাস।

এতে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ জেলা শাখার সভাপতি জাকির হোসেন, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক একেএম আনিসুজ্জামান, সহ-সভাপতি শফিকুল ইসলাম, জেলা কমিটির নেত্রী মৈত্রী ঘোষ, দপ্তর সম্পাদক আলমগীর হোসেন, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ জেলা কমিটির সদস্য কবি পল্লবী প্রত্যাশা, শ্রমিক নেতা মো. নাসির হোসেন এবং জেলা কমিটির নেত্রী আমেনা আক্তার প্রমুখ।

বক্তারা বলেন, আগামী ২১ মে’র আগে গার্মেন্ট শ্রমিকদের চলতি মাসের বেতনসহ সব বেতন-বোনাস ও বকেয়া পাওনা পরিশোধ করতে হবে। এক মাসের বেসিক বেতনের সমপরিমাণ বোনাস প্রদান, বকেয়া ওভারটাইম বিল পরিশোধ এবং মে মাসের বেতন দ্রুত পরিশোধের দাবি জানান তারা।

তারা আরও বলেন, শ্রমিকদের আবাসনের ব্যবস্থা করতে হবে, কারখানা ভিত্তিক রেশনিং ব্যবস্থা চালু করতে হবে, ছাঁটাইকৃত শ্রমিকদের পুনর্বহাল করতে হবে, বন্ধ কারখানা চালু করতে হবে এবং শ্রমিক স্বার্থবিরোধী সব কালো আইন বাতিল করতে হবে। পাশাপাশি অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করার দাবি জানান নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি