1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
নারায়ণগঞ্জে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা - Ajker Deshkantho
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম:

নারায়ণগঞ্জে শুরু তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা

স্টাফ রিপোর্টার 
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

নারায়ণগঞ্জে ভূমি সংক্রান্ত সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’। মঙ্গলবার (১৯ মে) জেলা প্রশাসনের আয়োজনে এ মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়।

দেশব্যাপী একযোগে আয়োজিত এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন স্থানীয় পর্যায়ে মেলার আয়োজন করে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান কবির। এছাড়াও অনুষ্ঠানে অংশ নেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত পুলিশ সুপার, জেলার বিভিন্ন উপজেলার সহকারী কমিশনার (ভূমি), সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ভূমিসেবা গ্রহীতারা।

মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদানের জন্য পৃথক স্টল স্থাপন করা হয়েছে। এসব স্টলে নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর, অনলাইন আবেদনসহ ভূমি সংক্রান্ত নানা তথ্য ও সেবা গ্রহণ করতে পারছেন সাধারণ মানুষ।

জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, জনগণকে দ্রুত, সহজ ও হয়রানিমুক্ত ভূমিসেবা প্রদান নিশ্চিত করতেই এ আয়োজন। মেলা চলাকালীন আগত সেবাগ্রহীতাদের সরাসরি পরামর্শ ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।

আগামী ২১ মে পর্যন্ত চলবে এ মেলা। সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় সদর, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জের তত্ত্বাবধানে প্রতিদিন সেবা কার্যক্রম পরিচালিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি