1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
কুতুবপুরে ফোমের বালিশের কারখানায় আগুন - Ajker Deshkantho
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

কুতুবপুরে ফোমের বালিশের কারখানায় আগুন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : শুক্রবার, ১৫ মে, ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় ফোম দিয়ে তৈরি করা বালিশ কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে কারখানার মেশিন ও বিপুল পরিমানের তৈরি বালিশ এবং ফোম পুড়ে যায়। 

শুক্রবার (১৫ মে) দুপুরে ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের আদর্শনগর এলাকায় এসবি হোম টেক্স কারখানায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ কারখানার টিনের চালের ফাঁক দিয়ে প্রচুর পরিমানের ধোঁয়া উঠতে দেখা যায়। ধোঁয়া প্রায় আকাশ ছুঁয়ে যায়। এতে এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। তখন ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। এরপর কাঁচপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে এলাকাবাসীর সহযোগিতায় দ্রুত আগুন নিয়ন্ত্রন করেন।

কারখানার মালিক সুমন জানান, তার কারখানায় ২২ জন শ্রমিক কাজ করেন। তার ধারনা বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। আগুনে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, আগুনে কারখানার সব কয়টি মেশিন পুড়ে গেছে। একই সাথে তৈরি বালিশ ও ফোম পুড়ে গেছে। কি পরিমানের ক্ষয়ক্ষতি হয়েছে এবং আগুন লাগার কারন তদন্ত করে পরে বিস্তারিত জানানো হবে। এ ঘটনায় কোন হতাহত নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি