1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
নাগরিক দুর্ভোগ কমাতে ইতোমধ্যে কিছু উদ্যোগ নেওয়া হয়েছে : আলামিন - Ajker Deshkantho
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন

নাগরিক দুর্ভোগ কমাতে ইতোমধ্যে কিছু উদ্যোগ নেওয়া হয়েছে : আলামিন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : শুক্রবার, ১৫ মে, ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লার চারটি ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আওতায় আনার বিষয়ে কাজ করছেন বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। এতে এলাকার নাগরিক সেবা ও উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

শুক্রবার (১৫ মে) কুতুবপুর ইউনিয়নের মুন্সীবাগ দারুল খুলুদ জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় শেষে মুসল্লী ও স্থানীয় এলাকাবাসীর সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এসময় স্থানীয় বাসিন্দারা এলাকার বিভিন্ন সমস্যা ও নাগরিক ভোগান্তির বিষয় সংসদ সদস্যের সামনে তুলে ধরেন। বিশেষ করে জলাবদ্ধতা, সড়কের বেহাল অবস্থা, ময়লা-আবর্জনা ব্যবস্থাপনা, ড্রেনেজ সংকট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তারা।

স্থানীয়দের বক্তব্যের পরিপ্রেক্ষিতে আল আমিন বলেন, ফতুল্লা, কুতুবপুর, এনায়েতনগর ও কাশীপুর ইউনিয়নকে সিটি করপোরেশনের আওতায় আনার বিষয়ে আমরা কাজ করছি। এই এলাকাগুলো দ্রুত নগরায়নের মধ্যে দিয়ে যাচ্ছে। তাই পরিকল্পিত উন্নয়ন ও আধুনিক নাগরিক সেবা নিশ্চিত করতে সিটির অন্তর্ভুক্তি প্রয়োজন।”

তিনি বলেন, দীর্ঘদিন ধরে এসব এলাকায় জনসংখ্যা বৃদ্ধি পেলেও সেই তুলনায় নাগরিক সুবিধা বাড়েনি। ফলে মানুষকে নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ চলছে বলেও জানান তিনি।

এসময় তিনি আরও বলেন, নাগরিক দুর্ভোগ কমাতে ইতোমধ্যে কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। ধাপে ধাপে এলাকার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রসঙ্গ টেনে এমপি আল আমিন বলেন, সমাজ থেকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে রাজনৈতিক পরিচয়ের বাইরে গিয়ে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এ বিষয়ে স্থানীয় জনগণের সহযোগিতাও কামনা করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি