1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
সিদ্ধিরগঞ্জে উচ্ছেদ অভিযান ঘিরে অপপ্রচারের অভিযোগ যুবদল নেতার - Ajker Deshkantho
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

সিদ্ধিরগঞ্জে উচ্ছেদ অভিযান ঘিরে অপপ্রচারের অভিযোগ যুবদল নেতার

‎স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পুল মোড়ে অবৈধ দোকান উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা প্রচারণা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের ২ নম্বর সদস্য শহিদুল ইসলাম।

‎তিনি জানান, দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জ পুল মোড়ে সড়ক দখল করে অবৈধভাবে দোকান বসানোর কারণে তীব্র যানজট সৃষ্টি হচ্ছিল। বিশেষ করে আদমজী ইপিজেডগামী শ্রমিক, চাকরিজীবী ও সাধারণ মানুষকে প্রতিদিন চরম ভোগান্তির শিকার হতে হচ্ছিল। এছাড়া জরুরি রোগী ও গর্ভবতী নারীদের হাসপাতালে নিতে গিয়েও দুর্ভোগ পোহাতে হচ্ছিল।

‎এ পরিস্থিতিতে সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করতে গত ১০ মে সকালে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয় বলে জানান তিনি।

‎শহিদুল ইসলামের দাবি, অভিযান চলাকালে নামধারী বিএনপি নেতা মাসুদ বাঙ্গালী, তার স্ত্রীসহ কয়েকজন নারী-পুরুষ অবৈধ দোকান উচ্ছেদে বাধা দেন। এ সময় তাদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে।

‎ঘটনার পর একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মাধ্যমে তাকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ করেন যুবদল নেতা ইসলাম। তিনি বলেন, “এই ঘটনাকে কেন্দ্র করে আমাকে জড়িয়ে নানা মিথ্যা সংবাদ প্রচার করা হচ্ছে। প্রকৃতপক্ষে সাধারণ মানুষের স্বার্থেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।”

‎তিনি আরও বলেন, একটি স্বার্থান্বেষী মহল রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। এ ধরনের মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি