1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
বন্দরে ৩ বন্ধুকে পিটিয়ে মোবাইল ও টাকা ছিনতা - Ajker Deshkantho
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

বন্দরে ৩ বন্ধুকে পিটিয়ে মোবাইল ও টাকা ছিনতা

বন্দর প্রতিনিধি
  • প্রকাশিত : রবিবার, ৩ মে, ২০২৬

বন্দরে মোটরসাইকেল আরোহী তিন বন্ধুকে পিটিয়ে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (১ মে) ভুক্তভোগী একরামপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে শাহরিয়ার ইসলাম অজ্ঞাত চারজনকে আসামি করে বন্দর থানায় মামলা করেন।
জানা যায়, গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে পুরান বন্দর চৌধুরীবাড়ী হাবিবনগর মসজিদের সামনে এ ঘটনা ঘটে। শাহরিয়ার ইসলাম তার দুই বন্ধু আবু সুফিয়ান (২৯) ও মো. সিফাত (২৮)-কে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে পথে দুর্বৃত্তদের কবলে পড়েন।
দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দেখিয়ে তাদের থামিয়ে লোহার রড দিয়ে মারধর করে আহত করে। পরে তাদের কাছ থেকে ৩ টি মোবাইল এবং নগদ ৭ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় পুলিশ তদন্ত কার্যক্রম শুরু করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি