1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
অস্ত্র ঠেকিয়ে ব্যবসায়ীর সাড়ে ৩ লাখ টাকা লুট - Ajker Deshkantho
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
সোনারগাঁয়ে মোটরসাইকেলের এয়ার ফিল্টারে ২ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২ প্রেম থেকে অনশনের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণী পূর্বাচলে মাদকের বিরুদ্ধে গ্রামবাসীর বিক্ষোভ মাসদাইরে শেরে বাংলা সমাজকল্যাণ সংস্থার বিনামূল্যে চক্ষু চিকিৎসা হত্যা মামলার আসামি ও দোসর আবু সুফিয়ানের দুঃসাহস সাবেক ছাত্রলীগ নেতা ‘হোটেল বাপ্পি’ গ্রেফতার আর্জেন্টিনা যেভাবে খেলে, ওটাকে তো ফুটবলই বলা যায় না ভূমি অফিসে সাইবার নিরাপত্তা জোরদারে ১০ নির্দেশনা সিদ্ধিরগঞ্জে হাবিবুল্লাহ মডেল হাইস্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা সোনারগাঁয়ে পানিয়ে মিশিয়ে মাংস বিক্রির অপরাধে ব্যবসায়ীর জরিমানা

অস্ত্র ঠেকিয়ে ব্যবসায়ীর সাড়ে ৩ লাখ টাকা লুট

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের বন্দরে গরু কিনে দেওয়ার কথা বলে এক মাংস ব্যবসায়ীকে অস্ত্র ঠেকিয়ে পিটিয়ে সাড়ে ৩ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গত ২৬ এপ্রিল বিকেলে উপজেলার নবীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মোঃ আলমগীর হোসেন বাদী হয়ে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার বাসিন্দা প্রতারক মোঃ কুতুব উদ্দীনের (২৮) বিরুদ্ধে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী আলমগীর হোসেন মদনপুর একতা সুপার মার্কেটের একজন মাংস ব্যবসায়ী। অভিযুক্ত কুতুব উদ্দীনও আগে একই এলাকায় কাঁচামালের ব্যবসা করার সুবাদে তাদের মধ্যে পরিচয় ছিল। ২৬ এপ্রিল বিকেলে কুতুব উদ্দীন মোবাইল ফোনের মাধ্যমে আলমগীরকে জানান যে, নবীগঞ্জ এলাকায় বিক্রির জন্য দুটি উন্নত মানের গাভী গরু রয়েছে। তার কথা বিশ্বাস করে আলমগীর হোসেন বাড়ি থেকে সাড়ে ৩ লাখ টাকা নিয়ে মদনপুর বাসস্ট্যান্ডে যান।

সেখান থেকে কুতুব উদ্দীন তাকে কৌশলে নবীগঞ্জের একটি নির্জন স্থানে নিয়ে যান। সেখানে আগে থেকে ওত পেতে থাকা ৩/৪ জন সশস্ত্র সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে আলমগীরের ওপর অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি মারধর করে হত্যার ভয় দেখিয়ে অস্ত্রের মুখে সাথে থাকা নগদ ৩ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়।
ভুক্তভোগী আলমগীর হোসেন জানান, টাকা ছিনিয়ে নেওয়ার পর তিনি চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসেন। তাৎক্ষণিকভাবে তিনি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ চারবার ফোন দিলেও বৃষ্টির অজুহাতে পুলিশ ঘটনাস্থলে আসতে অপারগতা প্রকাশ করে এবং তাকে থানায় গিয়ে অভিযোগ দেওয়ার পরামর্শ দেয়। পরবর্তীতে খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে আসেন।

এ ঘটনায় ২৭ এপ্রিল বন্দর থানায় একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী। তিনি তার কষ্টার্জিত টাকা উদ্ধার এবং এই প্রতারক চক্রের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বন্দর থানা পুলিশ জানায়, অভিযোগটি আমলে নেওয়া হয়েছে এবং বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি