1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
ইটিপি না থাকায় ডাইং কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন - Ajker Deshkantho
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
সোনারগাঁয়ে মোটরসাইকেলের এয়ার ফিল্টারে ২ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২ প্রেম থেকে অনশনের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণী পূর্বাচলে মাদকের বিরুদ্ধে গ্রামবাসীর বিক্ষোভ মাসদাইরে শেরে বাংলা সমাজকল্যাণ সংস্থার বিনামূল্যে চক্ষু চিকিৎসা হত্যা মামলার আসামি ও দোসর আবু সুফিয়ানের দুঃসাহস সাবেক ছাত্রলীগ নেতা ‘হোটেল বাপ্পি’ গ্রেফতার আর্জেন্টিনা যেভাবে খেলে, ওটাকে তো ফুটবলই বলা যায় না ভূমি অফিসে সাইবার নিরাপত্তা জোরদারে ১০ নির্দেশনা সিদ্ধিরগঞ্জে হাবিবুল্লাহ মডেল হাইস্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা সোনারগাঁয়ে পানিয়ে মিশিয়ে মাংস বিক্রির অপরাধে ব্যবসায়ীর জরিমানা

ইটিপি না থাকায় ডাইং কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী নারায়ণগঞ্জের সদর উপজেলায় তরল বর্জ্য শোধনাগার (ইটিপি) ছাড়া তরল বর্জ্য নিঃসরণকারী একটি অবৈধ কারখানার বিরুদ্ধে অভিযান চালিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. তারিফ আল তাওহীদের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর এ অভিযান চালায়।

এ সময় নারায়ণগঞ্জ জেলা পুলিশ, ডিপিডিসি এবং পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযানে ফতুল্লার ওয়াপদারপুল হাজীগঞ্জ এলাকায় অবস্থিত ‘মেসার্স সোহেল ইয়ার্ণ ডাইং’ নামের কারখানাটি ইটিপি ছাড়া তরল বর্জ্য উৎপাদন করায় এর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি কারখানাটির বৈদ্যুতিক মিটার খুলে ফেলা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর জানায়, পরিবেশ দূষণ রোধে এবং আদালতের নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি