1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য চর্চায় জাসাসকে এগিয়ে আসতে হবে: মামুন মাহমুদ - Ajker Deshkantho
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
সোনারগাঁয়ে মোটরসাইকেলের এয়ার ফিল্টারে ২ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২ প্রেম থেকে অনশনের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণী পূর্বাচলে মাদকের বিরুদ্ধে গ্রামবাসীর বিক্ষোভ মাসদাইরে শেরে বাংলা সমাজকল্যাণ সংস্থার বিনামূল্যে চক্ষু চিকিৎসা হত্যা মামলার আসামি ও দোসর আবু সুফিয়ানের দুঃসাহস সাবেক ছাত্রলীগ নেতা ‘হোটেল বাপ্পি’ গ্রেফতার আর্জেন্টিনা যেভাবে খেলে, ওটাকে তো ফুটবলই বলা যায় না ভূমি অফিসে সাইবার নিরাপত্তা জোরদারে ১০ নির্দেশনা সিদ্ধিরগঞ্জে হাবিবুল্লাহ মডেল হাইস্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা সোনারগাঁয়ে পানিয়ে মিশিয়ে মাংস বিক্রির অপরাধে ব্যবসায়ীর জরিমানা

নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য চর্চায় জাসাসকে এগিয়ে আসতে হবে: মামুন মাহমুদ

স্টাফ রিপোর্টার 
  • প্রকাশিত : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

 

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জে জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, আন্দোলন-সংগ্রামে শুধু রাজপথে থাকা মানুষই নয়, শিল্পী, সাহিত্যিক, চিত্রকর, সুরকার ও বুদ্ধিজীবীরাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাই জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)কে শুধু রাজপথের আন্দোলনে সীমাবদ্ধ না থেকে সাংস্কৃতিক অঙ্গনেও নেতৃত্ব দিতে হবে।

শনিবার (২৫ এপ্রিল) বিকেলে শহরের কালাবাজার এলাকায় অবস্থীত জেলা শিল্পকলা একাডেমির থিয়েটার হলে জেলা ও মহানগর জাসসের কর্মী সভায় তিনি একথা বলেন।

তিনি বলেন, ভারতবর্ষ ব্রিটিশদের হাত থেকে স্বাধীন হওয়ার পর আবার বিভাজনের মাধ্যমে পাকিস্তান ও ভারতের জন্ম হয়। পরে ভাষা, সংস্কৃতি, সাহিত্য ও বৈষম্যের কারণে পূর্ব পাকিস্তানের মানুষের পক্ষে পশ্চিম পাকিস্তানের সঙ্গে একত্রে থাকা সম্ভব হয়নি। সেই কারণেই স্বাধীনতা আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে।

মামুন মাহমুদ বলেন, মুক্তিযুদ্ধে কেউ অস্ত্র হাতে যুদ্ধ করেছেন, আবার কেউ ছবি এঁকেছেন, কবিতা লিখেছেন, পথনাটক করেছেন। তারাও স্বাধীনতা আন্দোলনের কর্মী। তাই জাসাসের ভেতরে নানা শ্রেণি-পেশার মানুষের সমন্বয় ঘটাতে হবে।

তিনি আশা প্রকাশ করে বলেন, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাসাস আগামী দিনে বরেণ্য ব্যক্তিদের সমন্বয়ে একটি শক্তিশালী সাংস্কৃতিক সংগঠন হিসেবে গড়ে উঠবে।

তিনি আরও বলেন, একটি রাজনৈতিক দল শুধু রাজপথের নেতাকর্মীদের ওপর নির্ভর করে টিকে থাকতে পারে না। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে দল শক্তিশালী ও আদর্শিক হয়ে ওঠে।

অতীতে অপসংস্কৃতির চর্চা ও ভারতীয় সংস্কৃতির আগ্রাসনের কথা উল্লেখ করে তিনি বলেন, নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য, শিল্প ও সাহিত্যের ভিত্তিতেই বাংলাদেশ রচিত হয়েছে। তাই সেই সংস্কৃতির চর্চায় জাসাসকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।

জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক আনিসুল ইসলাম সানির সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহ্বায়ক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য হেলাল খান। সম্মেলনটি উদ্বোধন করেন জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব।মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু প্রমুখ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি