1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
অনৈতিকতামুক্ত সমাজ গড়তে আদর্শনগরে আল-ফাতাহ পরিষদের বিশাল সমাবেশ - Ajker Deshkantho
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন

অনৈতিকতামুক্ত সমাজ গড়তে আদর্শনগরে আল-ফাতাহ পরিষদের বিশাল সমাবেশ

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

‎ফিটিংবাজি, চুরি ও ছিনতাইসহ সকল অনৈতিক কার্যকলাপ নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পশ্চিম দেওভোগ আদর্শনগর এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) জুমার নামাজের পর পঞ্চায়েত ও মসজিদভিত্তিক সংগঠন আল-ফাতাহ সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

আদর্শনগর, নুর মসজিদ, বাড়ৈভোগ ও মদীনানগরসহ আশপাশের বিভিন্ন এলাকার পঞ্চায়েত কমিটি এবং অন্তত নয়টি মসজিদের ইমাম, মুসল্লি ও সর্বস্তরের জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিছিলটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়। এতে ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

‎আল-ফাতাহ সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মুফতী মাহমুদুল হাসান কাসেমীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বিভিন্ন মসজিদের ইমাম, পঞ্চায়েত নেতৃবৃন্দ ও সমাজসেবীরা। বক্তারা বলেন, সমাজে যারা মাদক ও অপরাধে জড়িয়ে পড়ছে, তারা বহিরাগত নয়—নিজেদের পরিবারের সন্তান। ভুল পথে পা বাড়ানোর কারণে সমাজ আজ বিপথগামী হচ্ছে। তাই তাদের প্রতি ঘৃণা নয়, বরং সচেতনতা, সহমর্মিতা ও পুনর্বাসনের মাধ্যমে মূলধারায় ফিরিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেন তারা।

বক্তারা আরও বলেন, “অভিভাবক ও সমাজপতিদের সম্মিলিত উদ্যোগ ছাড়া এই সমস্যার সমাধান সম্ভব নয়। আমরা চাই, যারা অপরাধে জড়িয়ে পড়েছে তারা স্বাভাবিক জীবনে ফিরে আসুক। তাদের জন্য কর্মসংস্থান ও পুনর্বাসনের ব্যবস্থা করতে আমরা প্রস্তুত।”

তবে একইসঙ্গে কঠোর হুঁশিয়ারিও উচ্চারণ করা হয়। বক্তারা বলেন, “আমাদের সহমর্মিতাকে দুর্বলতা মনে করা ঠিক হবে না। যদি মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ না হয়, তাহলে আইনগত ও সামাজিকভাবে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবো।”

‎সমাবেশ শেষে এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

<span;>‎

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি