1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনে নতুন নেতৃত্ব - Ajker Deshkantho
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনে নতুন নেতৃত্ব

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে আলহাজ মোহাম্মদ সোহাগ এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে মীর শাকরুল আলম সীমান্ত ও সেক্রেটারি জেনারেল মোহাম্মদ মইনুদ্দিন মাসুদনির্বাচিত হয়েছেন। বুধবার সকালে রাজধানীর বিজয়নগরের অ্যালি’স সেন্টারে সংগঠনের কার্যনির্বাহী কমিটির (ইসি) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা মীর শাহে আলম সম্প্রতি জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে সরকারে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ায় পদটি থেকে অব্যাহতি নেন। এরপর সর্বসম্মতিক্রমে মোহাম্মদ সোহাগকে সভাপতি এবং মীর শাকরুল আলম সীমান্তকে সিনিয়র সহ-সভাপতি (সিনিয়র ভাইস প্রেসিডেন্ট) হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

নবনির্বাচিত সভাপতি ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এক যৌথ প্রতিক্রিয়ায় বলেন, এই দায়িত্ব যেমন সম্মানের, তেমনি বড় দায়িত্বও। ফ্লাওয়ার মিল খাতের উন্নয়ন, ব্যবসায়ীদের ন্যায্য স্বার্থ সংরক্ষণ এবং বাজার স্থিতিশীল রাখতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

সভাপতি মোহাম্মদ সোহাগ বলেন, সদস্যদের নিয়ে একটি শক্তিশালী, সুশৃঙ্খল ও আধুনিক সংগঠন গড়ে তোলা হবে। সরকারের সঙ্গে সমন্বয় করে শিল্পের টেকসই উন্নয়ন নিশ্চিত করা এবং ভোক্তাদের জন্য মানসম্মত পণ্য সরবরাহই হবে প্রধান লক্ষ্য।

সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মীর শাকরুল আলম সীমান্ত বলেন, ব্যবসায়ীদের বিদ্যমান সমস্যা সমাধান, ন্যায্য মূল্য নিশ্চিতকরণ এবং সরকারের সঙ্গে সমন্বয় করে খাতটির দীর্ঘমেয়াদি উন্নয়নে কাজ করা হবে।

সংগঠনের সদস্য ও সংশ্লিষ্ট ব্যবসায়ীরা নবনির্বাচিত নেতৃত্বকে অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বে ফ্লাওয়ার মিল শিল্প আরও এগিয়ে যাবে।

মোহাম্মদ সোহাগ বর্তমানে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক, মীম শরৎ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং মীম শরৎ ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা।

অন্যদিকে, বগুড়ার উদ্যোক্তা মীর শাকরুল আলম সীমান্ত রূপসী ফ্লাওয়ার মিলের সঙ্গে যুক্ত। বিদেশে উচ্চশিক্ষা শেষে দেশে ফিরে তিনি পারিবারিক ব্যবসায় সক্রিয়ভাবে যুক্ত হন এবং স্বল্প সময়ে খাতে অবস্থান তৈরি করেন।

নবনির্বাচিত নেতারা সংগঠনে ঐক্য, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে একটি কার্যকর ও ব্যবসাবান্ধব নেতৃত্ব গড়ে তোলার অঙ্গীকার করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি