1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
বিএনপি নেতার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ - Ajker Deshkantho
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

বিএনপি নেতার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ

রূপগঞ্জ প্রতিনিধি 
  • প্রকাশিত : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক নারীকে ঘরে ডুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে ফিরুজ প্রধান নামে এক বিএনপি নেতা বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। শনিবার (১৮ এপ্রিল) রাতে উপজেলার তারাব পৌরসভার মৈকুলী এলাকায় এ ঘটনা ঘটে।

রবিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেওয়ার পর থেকে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী ও পরিবারের লোকজন। এদিকে ধর্ষণের চেষ্টার এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

ভুক্তভোগী ও তার পরিবার জানান, দীর্ঘদিন ধরে রূপগঞ্জের তারাব পৌরসভার মৈকুলী এলাকায় একটি বাড়িতে তার স্বামীকে নিয়ে বসবাস করে আসছে। কিছুদিন ধরে তারাবো পৌর বিএনপির সহ সভাপতি ও ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ফিরুজ প্রধান নারীকে তার মোবাইল ফোনেসহ বিভিন্ন ভাবে কু প্রস্তাব দিয়ে আসছে। এমনকি রাজি না হলে তাকে ও তার স্বামীকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল।

গত শনিবার রাতে স্বামী বাসায় না থাকার সুযোগে বিএনপি নেতা ফিরুজ তার বসতঘরে অনধিকার প্রবেশ করে। এ সময় তিনি পেছন দিক থেকে তাকে ঝাপটে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। বাধা দেওয়ায় তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যায়। এ ঘটনায় রবিবার রাতে গার্মেন্টসকর্মী রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন

তবে এ ঘটনাটি সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেন বিএনপি নেতা ফিরুজ প্রধান। তাকে হেয় প্রতিপন্ন করার জন্য একটি মহল এমন অপচেষ্টা চালাচ্ছে বলে তিনি দাবি করেন।

সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আরও জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি