1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
নারায়ণগঞ্জে লেকে ডুবে প্রাণ গেল দুই শিশুর - Ajker Deshkantho
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে লেকে ডুবে প্রাণ গেল দুই শিশুর

স্টাফ রিপোর্টার 
  • প্রকাশিত : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

নারায়ণগঞ্জ শহরের জল্লারপাড় সিটি পার্কের লেকে ডুবে আল আমিন (১০) ও ইব্রাহিম (৮) নামে দুই সহোদর শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাত প্রায় সাড়ে ১২টার দিকে স্থানীয়দের সহযোগিতায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত দুই শিশু সিরাজগঞ্জ জেলার দত্তকান্দি গ্রামের রিকশাচালক শাহ আলমের সন্তান। তারা পরিবারসহ নারায়ণগঞ্জের কাশিপুর খিলমার্কেট এলাকার আলমাস মিয়ার বাসায় ভাড়া থাকতেন।

পরিবার সূত্রে জানা যায়, বিকেলের দিকে মেলায় যাওয়ার কথা বলে দুই ভাই বাসা থেকে বের হয়। কিন্তু সন্ধ্যার পরও তারা ফিরে না আসায় উদ্বিগ্ন হয়ে পড়েন স্বজনরা। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে সিটি পার্ক লেকের পাড়ে তাদের পরনের কাপড় ও জুতা দেখতে পান পরিবারের সদস্যরা। এতে সন্দেহ হলে স্থানীয়দের ডেকে এনে লেকে তল্লাশি শুরু করা হয়।

খোঁজাখুঁজির এক পর্যায়ে প্রথমে বড় ভাই আল আমিনকে এবং কিছুক্ষণ পর ছোট ভাই ইব্রাহিমকে পানির নিচ থেকে উদ্ধার করা হয়। দ্রুত তাদের নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

পার্কসংলগ্ন এলাকার এক বাসিন্দা জানান, সন্ধ্যার পর থেকেই দুই শিশুর স্বজনরা লেকপাড়ে এসে কান্নাকাটি করছিলেন। পরে স্থানীয়রা পানিতে নেমে তল্লাশি চালিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ মান্নান জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি