1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
আড়াইহাজারে সংঘবদ্ধ ডাকাতি, স্বর্ণালংকার নগদ টাকা লুট! - Ajker Deshkantho
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

আড়াইহাজারে সংঘবদ্ধ ডাকাতি, স্বর্ণালংকার নগদ টাকা লুট!

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভার নোয়াপাড়া এলাকায় এক শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতে সংঘবদ্ধ ডাকাত দল বাড়ি থেকে স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

ভুক্তভোগী অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক লোকমান হোসেন জানান, রাত ১টার দিকে ১৫ থেকে ২০ জনের একটি ডাকাত দল তার দোতলা বাড়ির কেচি গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে ধারালো অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে তার স্ত্রী ও দুই মেয়েকে জিম্মি করে।

একপর্যায়ে ডাকাতরা বাড়ির তিনটি কক্ষে তাণ্ডব চালিয়ে তছনছ করে। এ সময় তারা প্রায় ৩ ভরি স্বর্ণালংকার, নগদ ২০ হাজার টাকা এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

তিনি আরও বলেন, ডাকাতদের হাতে অস্ত্র থাকায় পরিবারের সদস্যরা আতঙ্কে কোনো প্রতিরোধ করতে পারেননি। পুরো ঘটনাটি অল্প সময়ের মধ্যেই ঘটে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি