1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
ষড়যন্ত্রের শিকার হয়ে জেলে সেলিম প্রধান! - Ajker Deshkantho
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

ষড়যন্ত্রের শিকার হয়ে জেলে সেলিম প্রধান!

স্টাফ রিপোর্টার 
  • প্রকাশিত : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

জাপান-বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান সেলিম প্রধান ষড়যন্ত্রের শিকার হয়ে কারাভোগ করছেন বলে জানিয়েছেন স্বজনরা। একটি কুচক্রিমহলের অদৃশ্য ইশারায় ব্যবসায়ী সেলিম প্রধানকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর অভিযোগ তোলা হয়েছে। এছাড়া বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তাকে বিভিন্ন মামলা দিয়ে হয়রানি সহ জেল জুলুমের শিকার হতে হয়েছে। তবুও এ সরকারের আমলে আওয়ামী লীগ দলটির অর্থদাতা হিসেবে অভিযোগ তুলে সর্বশেষ তাকে মামলা দিয়ে জেলে পাঠানো হয়েছে। ফলে তার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করে হয়রানি করা হচ্ছে। এ কারণে ন্যায় বিচারের মধ্য দিয়ে তার মুক্তির দাবি জানান সেলিম প্রধানের স্বজনরা।

জানা গেছে, গত ৮ এপ্রিল সকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে ব্যবসায়ী সেলিম প্রধানের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক রাজনৈতিক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেন রূপগঞ্জের ব্যবসায়ী ও এলাকাবাসী। এ সময় তারা ন্যায়বিচারের মাধ্যমে সেলিম প্রধানের মুক্তি দাবি করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সেলিম প্রধান একজন ব্যবসায়ী ও সমাজসেবক। তিনি সমাজের অবহেলিত ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো, তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তুলতে দীর্ঘদিন যাবত কাজ করে যাচ্ছেন। এতে একটি মহল ঈর্ষন্বিত হয়ে তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।

একটি মহল ষড়যন্ত্র করে তাকে মিথ্যা ও রাজনৈতিক মামলায় গ্রেফতার দেখিয়ে আওয়ামীলীগের সাথে সম্পৃক্ততার কথা জানিয়েছে। অথচ বিগত আওয়ামী লীগ সরকার আমালে ষড়যন্ত্রমূলকভাবে ৪ বছরের বেশি সময় তাকে কারাভোগ করতে হয়েছে। সেসময় বিএনপির অর্থদাতা ও দলটির শীর্ষ নেতাদের সাথে সুসম্পর্কের অভিযোগ তুলে তাকে নানাভাবে নির্যাতন করা হয়েছে।

বাংলাদেশ হিউম্যান রাইস মনিটরিং কাউন্সিরিংএর মহাসচিব তালুকদার মনিরুজ্জামান মনির বলেন, সেলিম প্রধান আজ ষড়যন্ত্রের শিকার। ইতোমধ্যে তিনি দুটি মামলায় জামিন পেয়েছেন। এরপরও তাকে সন্ত্রাস বিরোধী আইনে ফের তাকে গ্রেফতার দেখানো হয়েছে। নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে তার মুক্তির দাবি জানাচ্ছি।

সম্প্রতি সেলিম প্রধান কে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানোর অভিযোগ তুলে স্বরাষ্ট্র উপদেষ্টা, ডিএমপি, বাংলাদেশ নির্বাচন কমিশন সহ বিভিন্ন দপ্তরে লিখিতভাবে নানা তথ্য ও প্রমাণাদি সরবরাহ করে লিখিতভাবে অভিযোগ করা হয়েছে। সেই সাথে মিথ্যা মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়ার জন্য আবেদন করা হয়েছে।

লিখিতভাবে বলা হয়েছে, সেলিম প্রধানের বিরুদ্ধে একের পর এক রাজনৈতিক, উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা ও হয়রানিমূলক মামলায় জড়িয়ে পুনরায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। নতুন মামলায় অভিযোগ করা হয়েছে -সেলিম প্রধান নাকি বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আর্থিক ও কৌশলগত সহায়তাকারী এবং রাজনৈতিক কর্মকা-ের নির্দেশদাতা। সেলিম প্রধান আওয়ামী লীগসহ কোন রাজনৈতিক দলের সঙ্গে কোনদিন জড়িত ছিলেন না। তাছাড়া আওয়ামী লীগ সরকারের সময় তিনি চার বছর কারাভোগ করেছেন। যদি তিনি সত্যিই ওই দলের ঘনিষ্ঠ বা সংশ্লিষ্ট ব্যক্তি হতেন, তবে একই সরকারের আমলে তাকে কারাবরণ করতে হতো না। এতে প্রমাণ করে মামলার বিষয়টি ষড়যন্ত্রের একটি বড় অস্ত্র। তাছাড়া তিনি জুলাই আন্দোলনের সময় অংশগ্রহণ করেছেন ও জুলাই বিপ্লবের পর আন্দোলনে হতাহতদের পাশে দাঁড়িয়েছেন ও সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন।

এছাড়া বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাবেক মন্ত্রী ও নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর বিরুদ্ধে অবস্থান নিয়ে নানা জ্বালাময়ী বক্তব্য দেন সেলিম প্রধান। একইভাবে তার ছেলে পাপ্পা গাজীর সাথে বিরোধা দেখা দেয় সেলিম প্রধানের। সেই থেকে তাদের মধ্যে রাজনৈতিক বিরোধ ও প্রকাশ্য দ্বন্দ্ব দেখা দেয়। পরে সাবেক মন্ত্রী গাজীর লোকজন সেলিম প্রধানের বাড়ি ও প্রতিষ্ঠানে প্রকাশ্য হামলা চালিয়ে অগ্নিসংযোগ ও লুটপাট করে। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ পালিয়ে গেলে সাবেক মন্ত্রী গাজীকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়। তবে তার চেলা-চামুন্ডা ও গুপ্তচররা এখনো রয়েছে বহাল তবিয়তে। তারা এখনো পেছন থেকে কলকাঠি নাড়ছে। যার ষড়যন্ত্রের অংশ হিসেবে সেলিম প্রধানের বিরুদ্ধে এক অদৃশ্য ছায়া কাজ করছে। অথচ বর্তমানে আওয়ামী লীগের সাথে সখ্যতার ট্যাগ দিয়ে সেলিম প্রধানের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা করেছে যা ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। এসব কর্মকা-ের মধ্য দিয়ে তার সাংবিধানিক ও আইনগত অধিকার-বিশেষত জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ আসন থেকে প্রার্থী হিসেবে অংশগ্রহণের অধিকার হরণ করা হয়েছে।

এ বিষয়ে সেলিম প্রধানের স্ত্রী ও রাশিয়ান নাগরিক আনা প্রধান বলেন, সাবেক মন্ত্রী গাজী ও তার লোকজনের বিরুদ্ধে যাওয়ায় তৎকালীন সময়ে রূপগঞ্জের বাড়িঘরে ওরা হামলা চালায়। এখনো ঠিক তার লোকজন আমার স্বামী বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়েছেন। মূলত সাবেক মন্ত্রী গাজী ও তার লোকজনের বিরুদ্ধে যাওয়াই আমার স্বামী সেলিম প্রধানের জন্য কাল হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি