1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
বিএনপিতে পলিটিক্যাল মেকার রাকিব - Ajker Deshkantho
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

বিএনপিতে পলিটিক্যাল মেকার রাকিব

স্টাফ রিপোর্টার 
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

সদ্য অনুষ্ঠিত নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের পুরো নির্বাচনের পলিটিক্যাল মেকার হিসেবে কাজ করেছেন এই আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদের ছোট ভাই রাকিবুল ইসলাম রাকিব। বিদ্রোহী প্রার্থী ও বিরোধী বলয়ের শক্ত কাঠামো ভেঙে সবাইকে রীতিমত তাক লাগিয়ে দিয়েছেন এই রাকিব। তিনি স্টার্কট্রি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করলেও পুরো নির্বাচনজুড়ে আড়াইহাজারের বিরোধী শিবিরের ভীত কাঁপিয়ে দিয়েছেন তার রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে। রাজনৈতিক কোন পদ পদবীতে না থেকেও তিনি বেশ কৌশলে রাজনীতিক নানা পদক্ষেপ গ্রহণ করে জয় ছিনিয়ে এনে দিয়েছেন। এতে অনেকে বলছেন, বিএনপির রাজনীতিতে পলিটিক্যাল মেকার বনে গেছেন এই ব্যবসায়ী রাকিব।

 

জানা গেছে, সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন নারায়ণগঞ্জ-২(আড়াইহাজার) আসনের সংসদ সদস্য ও বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। বড় ভাইয়ের নির্বাচনী বৈতরণী পার করতে তৃণমূল পর্যায় থেকে সব ধরনের নেতাকর্মীদের সাথে কাধে কাধ মিলিয়ে কাজ করেছেন ব্যবসায়ী রাকিব। তবে সবচেয়ে কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে বিদ্রোহী প্রার্থী ও বিরোধী বলয়ের নেতাকর্মীরা নির্বাচনে জয়ের পথে বড় বাধা হয়ে দাঁড়ায়। এরুপ পরিস্থিতিতে রাজনৈতিক কারিশমা দেখিয়ে বিরোধী বলয়ের অনেক নেতাকর্মীদের নিজ বলয়ে ভিড়িয়েছে। এতে বিরোধী বলয় দুর্বল হয়ে পড়ে। এভাবে তিনি পলিটিক্যাল মেকারে পরিণত হন

দলীয় নেতাকর্মী সূত্র বলছে, দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগ দলটি ক্ষমতায় থাকাকালীন সময়ে বিএনপির নেতাকর্মীরা সবাই ছিলেন বাড়িছাড়া। এছাড়া হামলা, মামলা, জেলা-জুলুমের শিকার হয়েছেন দলটির নেতাকর্মীরা। সে সময় দলের নেতাকর্মীদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে অদৃশ্য ছায়া হিসেবে কাজ করেছেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদের ছোট ভাই রাকিবুল ইসলাম রাকিব।
আরও জানা গেছে, দলীয় মামলা-মোকদ্দমা থেকে শুরু করে সংসার খরচের টাকাও দিতেন এই রাকিবুল ইসলাম রাকিব। এছাড়া যখনই কোন ধরনের বিপদে পড়েছেন তখনই তার কাছে ছুটে গিয়েছেন দলের নেতাকর্মী সহ এলাকাবাসী। ফলে নেতাকর্মী সহ সাধারণ জনগণের কাছে বেশ গ্রহণযোগ্যতা তৈরি করেছেন তিনি।

সম্প্রতি তিনি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে অংশগ্রহণ করার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করেছেন বলে নেতাকর্মী সূত্রে জানা গেছে। তাছাড়া বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় দলীয় নেতাকর্মী সহ বিভিন্ন ব্যক্তিদের সহায়তার সব সময় কাজ করেছেন তিনি।

ফলে সে হিসেবে তিনি ভোটারদের কাছে বেশ গ্রহণযোগ্য হয়ে উঠবেন।
নির্দিষ্ট সূত্র বলছে, বিগত আওয়ামী লীগ সরকার আমলে দলের দুঃসময়ে বিএনপি দলীয় হাইকমা-ের নির্দেশে দলের নেতাকর্মীদের পাশে অদৃশ্য ছায়া হিসেবে কাজ করেছেন রাকিবুল ইসলাম রাকিব।
সম্প্রতি চাষাঢ়া শহীদ মিনারে গরীব অসহায়দের নিয়ে ইফতার মাহফিল, হোসিয়ারী সমিতিতে অসহায় ৮ হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ, এছাড়া ঈদ বস্ত্র বিতরণ, ফ্রি মেডিক্যাল ক্যাম্প সহ নানা কর্মসূচি পালন করে শহরজুড়ে বেশ আলোড়ন সৃষ্টি করেছেন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি