1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, জেল-জরিমানা - Ajker Deshkantho
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, জেল-জরিমানা

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক অভিযানে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করা হয়েছে এবং একজনকে ২ মাসের কারাদ-ও প্রদান করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যায় গোদনাইল এলাকায় মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ডিপোর পাশে এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ খান। এতে বাংলাদেশ বর্ডার গার্ড ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

সহকারী কমিশনার রাশেদ খান মুঠোফোনে বলেন, গোদনাইলে মেঘনা ডিপোর পাশে ওই অভিযানে ৯১০০ লিটার জ্বালানি তেল অবৈধভাবে মজুদ হিসেবে পাওয়া যায়। পরে সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তেল মজুদে জড়িত মো. সিফাত নামে একজনকে ২ মাসের কারাদ- প্রদান করা হয়। একইসঙ্গে অবৈধ তেল মজুদের অপরাধে তাকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এদিকে, রাত দশটায় একই এলাকায় আরেকটি স্থানে ফার্নেস অয়েল মজুদ হিসেবে পাওয়া গেলে বলে জানান রাশেদ খান। এ বিষয়ে যাচাই-বাছাই চলছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি