1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. content.operator@local.invalid : Content Operator :
  3. dailyajkerdeshkanthoep@yahoo.com : esarkutb :
  4. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
ফতুল্লা পাইলট স্কুল পরিদর্শন করে সহযোগিতার আশ্বাস দিলেন মামুন মাহমুদ অটোরিকশা ডাম্পিংয়ে চাঁদাবাজি বন্ধে হুঁশিয়ারি, চালকদের প্রশিক্ষণ দেবে নাসিক প্রাইভেটকারের ধাক্কায় নারী নিহত, শিশু আহত যুবদল নেতা রিয়াদের বিরুদ্ধে মহিলা দল নেত্রীর স্বামীকে মারধরের অভিযোগ কাউন্সিলর প্রার্থী সুমনের বাড়ির অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ফতুল্লায় জামায়াত নেতার উপর হামলার অভিযোগ প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা যুবদলের জমকালো র‌্যালি ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিলো হেডকোয়ার্টার্স অস্ত্রসহ রিয়াদ চৌধুরীর ছবি ছিল নিছক সাজানো নিয়োগ নেই, পদ-পদবি নেই, তবু ভ্যাট কর্মকর্তার ভূমিকায় আশরাফুল

ফতুল্লায় রায়হান মোল্লাকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ৪

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

নারায়ণগঞ্জে মাদক ব্যবসার আধিপত্যকে কেন্দ্র করে রায়হান মোল্লা ওরফে রেহান (৪৫) হত্যাকাÐের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।
এর আগে, গত ১২ জানুয়ারি রাত থেকে ফতুল্লা থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, শরিফ (১৮), রুহুল আমিন (৩৫), মো. আলী (৪৮), সজিব (২৪)। তাদের সবাই ফতুল্লা থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গত ১২ জানুয়ারি রাত সাড়ে ৭টার দিকে ফতুল্লা থানার নিউ চাষাড়া এলাকার ইসদাইর বাজার রোডে মুন্সির খুশবু হোটেলের সামনে রায়হানকে রামদা, চাপাতি, চাইনিজ কুড়াল, ছোরা ও চাকু দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। হামলার পর অভিযুক্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা রায়হানকে উদ্ধার করে খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর নিহতের ভাই রমজান হোসেন বাদী হয়ে ফতুল্লা থানায় মাদক ব্যবসায়ী রাজ্জাকসহ ২০ জনের নাম উল্লেখ করে এবং আরো ৪ থেকে ৫ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলাটির গুরুত্ব বিবেচনায় পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশে তদন্তের দায়িত্ব ডিবির কাছে হস্তান্তর করা হয়।
নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, গ্রেপ্তারকৃত শরীফকে আদালতে হাজির করলে সে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে স্বীকারোক্তিম‚লক জবানবন্দি দেয়। অপর তিন আসামিকে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
এদিকে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ কালের কণ্ঠকে জানান, শরীফ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিম‚লক জবানবন্দি দিয়েছে। তাকে কারাগারে পাঠানো হয়েছে। অপর তিন আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করে সংশ্লিষ্ট থানায় পাঠিয়েছেন আদালত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি