1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. content.operator@local.invalid : Content Operator :
  3. dailyajkerdeshkanthoep@yahoo.com : esarkutb :
  4. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম:
ফতুল্লা পাইলট স্কুল পরিদর্শন করে সহযোগিতার আশ্বাস দিলেন মামুন মাহমুদ অটোরিকশা ডাম্পিংয়ে চাঁদাবাজি বন্ধে হুঁশিয়ারি, চালকদের প্রশিক্ষণ দেবে নাসিক প্রাইভেটকারের ধাক্কায় নারী নিহত, শিশু আহত যুবদল নেতা রিয়াদের বিরুদ্ধে মহিলা দল নেত্রীর স্বামীকে মারধরের অভিযোগ কাউন্সিলর প্রার্থী সুমনের বাড়ির অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ফতুল্লায় জামায়াত নেতার উপর হামলার অভিযোগ প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা যুবদলের জমকালো র‌্যালি ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিলো হেডকোয়ার্টার্স অস্ত্রসহ রিয়াদ চৌধুরীর ছবি ছিল নিছক সাজানো নিয়োগ নেই, পদ-পদবি নেই, তবু ভ্যাট কর্মকর্তার ভূমিকায় আশরাফুল

প্রাইভেটকারের ধাক্কায় নারী নিহত, শিশু আহত

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

নারায়ণগঞ্জের বন্দরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রাইভেটকারের ধাক্কায় পারভীন (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ভাইয়ের মেয়ে ছোঁয়া (৮) গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে মহাসড়কের কুমিল্লামুখী লেনে পূর্ব কেওডালা মুসলিমপাড়া এলাকায় রহমান স্পোর্টস বিল্ডিংয়ের সামনে রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পারভীন পূর্ব কেওডালা এলাকার মুনসুর আলীর মেয়ে। আহত শিশু ছোঁয়া একই এলাকার মো. রুবেলের মেয়ে।

জানা যায়, রাস্তা পার হওয়ার সময় কুমিল্লা-গ-১১-০২৩৯ নম্বরের একটি প্রাইভেটকার তাঁদের ধাক্কা দেয়। এতে পারভীন ও ছোঁয়া গুরুতর আহত হন। দুর্ঘটনার পর প্রাইভেটকারের চালক মো. মেহেদী হাসান পলাশ (৩১) তাঁদের উদ্ধার করে স্থানীয় আল বারাকাহ হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সেখানে রাত ৭টা ৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক পারভীনকে মৃত ঘোষণা করেন। আহত ছোঁয়া হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছে।

কাঁচপুর হাইওয়ে থানার সার্জেন্ট আল মামুন জানান, দুর্ঘটনার পর চালক নিজেই আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে পুলিশ চালককে আটক এবং প্রাইভেটকারটি জব্দ করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি