1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এনায়েতনগরে দোয়া ও আলোচনা সভা - Ajker Deshkantho
বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম:
কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী মুঘল আমলের পানাম সেতুর সংস্কার কাজ পরিদর্শন করলো প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি না.গঞ্জ শহরে ফুটপাতে কোনরকমে টাইলস বসানোর ও কাজে গাফিলতির অভিযোগ জেলা পরিষদের উদ্যোগে শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে বহুমাত্রিক কর্মসূচি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এনায়েতনগরে দোয়া ও আলোচনা সভা সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার দুই আসামি গ্রেফতার আড়াইহাজারে ডাকাত সর্দার কাশেম গ্রেপ্তার ইসলামী ব্যাংকে ষড়যন্ত্রের প্রতিবাদে সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন তীব্র গরমে হাঁসফাঁস: আয় কমেছে দিনমজুর-রিকশাচালকদের চাষাঢ়ায় তিন ফার্মেসিকে ৬৫ হাজার টাকা জরিমানা

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এনায়েতনগরে দোয়া ও আলোচনা সভা

ফতুল্লা প্রতিনিধি
  • প্রকাশিত : বুধবার, ৩ জুন, ২০২৬

নারায়ণগঞ্জের সদর উপজেলার অন্তর্গত ফতুল্লা থানাধীন এনায়েতনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি শাহিদুল ইসলাম টিটু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোঃ চৌধুরী, এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম মাহমুদুল হক আলমগীর, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিরুল ইসলাম চৌধুরী এবং সহ-সভাপতি মোঃ আমিনুল হাসান টিটন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে শাহিদুল ইসলাম টিটু বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও আধুনিক বাংলাদেশের রূপকার। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর আদর্শকে ধারণ করেই বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাচ্ছে।”

বিশেষ অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আবুল বারী ভূঁইয়া বলেন, “জিয়াউর রহমান ছিলেন একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক। তিনি দেশের অর্থনৈতিক উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। নতুন প্রজন্মের কাছে তাঁর আদর্শ ও কর্মময় জীবন তুলে ধরা আমাদের দায়িত্ব।”

মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোঃ চৌধুরী বলেন, “শহীদ জিয়ার আদর্শ আজও দেশের কোটি মানুষের অনুপ্রেরণার উৎস। তাঁর দেখানো পথ অনুসরণ করে গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এনায়েতনগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, দেশপ্রেম, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং বাংলাদেশের উন্নয়নে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট কাইয়ুম মণ্ডল এবং সঞ্চালনা করেন আবু হানিফা মিয়াজী রায়হান। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি