1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
ফতুল্লায় স্বর্ণালংকারসহ তিন ডাকাত গ্রেপ্তার - Ajker Deshkantho
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

ফতুল্লায় স্বর্ণালংকারসহ তিন ডাকাত গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় ব্যবসায়ী হুমায়ুন কবিরের বাসায় সংঘটিত ডাকাতির ঘটনায় জড়িত ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৩০ এপ্রিল) রাতে ঢাকার গাবতলী বাসস্ট্যান্ড ও কেরানীগঞ্জ থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- মো. হালিম ওরফে বোচা হালিম (৫২), মো. শাহিন খাঁ (৪২) ও মো. নয়ন (৩২)।

পুলিশ জানায়, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে প্রথমে গাবতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে হালিম ও শাহিনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কেরানীগঞ্জের আটিবাজার এলাকার ছায়ানীড় মার্কেট সংলগ্ন নয়ন জুয়েলার্সে অভিযান চালিয়ে ছয় ভরি আট আনা স্বর্ণালংকারসহ নয়নকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাদের দেখানো মতে হুমায়ুন কবিরের বাসার পাশের একটি ডোবা থেকে ডাকাতির কাজে ব্যবহৃত কার্টার উদ্ধার করা হয়।  এ সময় তাদের কাছ থেকে ডাকাতি করে নিয়ে যাওয়া সাড়ে ছয় ভরি আট আনা ওজনের স্বর্ণালংকার এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি কার্টার উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের ১০ দিনের রিমান্ড চেয়ে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।

ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক(ওসি) মাহবুবুর রহমান জানান, ডাকাতির ঘটনার পর থেকেই আমরা গোয়েন্দা নজরদারি রেখেছিলাম, পরবর্তীতে ডাকাতের সন্ধান পাই এবং র‍্যাবের সহায়তায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করি। এ সময় তাদের কাছ থেকে প্রায় সাত লাখ টাকার স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

এর আগে, গত সোমবার (১৩ এপ্রিল) ভোররাতে পাগলা উচ্চ বিদ্যালয় সংলগ্ন হুমায়ুন কবিরের বাসায় গ্রিল কেটে ৫-৬ জনের একটি ডাকাত দল প্রবেশ করে। তারা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে চোখ ও হাত বেঁধে ফেলে এবং নগদ প্রায় দুই লাখ টাকা ও অন্তত ৪০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। ফজরের আজানের সময় ডাকাত দলটি ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়েছে।

এ সময় তাদের কাছ থেকে ডাকাতি করে নিয়ে যাওয়া সাড়ে ছয় ভরি আট আনা ওজনের স্বর্ণালংকার এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি কার্টার উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি