1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
সেলিম প্রধানের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন - Ajker Deshkantho
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

সেলিম প্রধানের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
জাপান-বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান ও ব্যবসায়ী সেলিম প্রধানের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক রাজনৈতিক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেন রূপগঞ্জের ব্যবসায়ী ও এলাকাবাসী। এ সময় তারা ন্যায়বিচারের মাধ্যমে সেলিম প্রধানের মুক্তি দাবি করেন।
বুধবার (৮ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে তারা এ দাবি করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সেলিম প্রধান একজন ব্যবসায়ী ও সমাজসেবক। তিনি সমাজের অবহেলিত ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো, তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তুলতে দীর্ঘদিন যাবত কাজ করে যাচ্ছেন। এতে একটি মহল ঈর্ষন্বিত হয়ে তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।
তবে আশ্চর্যের বিষয় হলো- একটি মহল ষড়যন্ত্র করে তাকে মিথ্যা ও রাজনৈতিক মামলায় গ্রেফতার দেখিয়ে আওয়ামীলীগের সাথে সম্পৃক্ততার কথা জানিয়েছে। অথচ বিগত আওয়ামী লীগ সরকার আমালে ষড়যন্ত্রমূলকভাবে ৪ বছরের বেশি সময় তাকে কারাভোগ করতে হয়েছে। সেসময় বিএনপির অর্থদাতা ও দলটির শীর্ষ নেতাদের সাথে সুসম্পর্কের অভিযোগ তুলে তাকে নানাভাবে নির্যাতন করা হয়েছে।
বাংলাদেশ হিউম্যান রাইস মনিটরিং কাউন্সিরিংএর মহাসচিব তালুকদার মনিরুজ্জামান মনির বলেন, সেলিম প্রধান আজ ষড়যন্ত্রের শিকার। ইতোমধ্যে তিনি দুটি মামলায় জামিন পেয়েছেন। এরপরও তাকে সন্ত্রাস বিরোধী আইনে ফের তাকে গ্রেফতার দেখানো হয়েছে। নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে তার মুক্তির দাবি জানাচ্ছি। এছাড়া তথ্য প্রযুক্তির মাধ্যমে অনলাইনে তার বিরুদ্ধে বিভিন্ন নেতিবাচক বিশেষণ ব্যবহারে কুৎসা রটাচ্ছে, এর নিন্দা ও প্রতিবাদ জানাই।
ব্যবসায়ী কবির শেখ বলেন, এটা অত্যন্ত দুঃখজনক বিষয়, আজকে সেলিম প্রধানের জন্য মানববন্ধন করতে হচ্ছে। তার মাধ্যমে রূপগঞ্জের ও নারায়ণগঞ্জের হাজার হাজার বেকার মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে। কিন্তু তাকে ষড়যন্ত্রমূলকভাবে মামলা দিয়ে জেলে আটকে রাখা হয়েছে। তাকে মুক্তি দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমরা অনুরোধ করছি।
 
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হিউম্যান রাইস মনিটরিং কাউন্সিরিংএর মহাসচিব তালুকদার মনিরুজ্জামান মনির, রূপগঞ্জ ব্যবসায়ী সমিতির চ্যয়ারম্যান মো. রাকিব, জাপান-বাংলাদেশ আড়তের সদস্য আরিফুল ইসলাম, শরিফুল ইসলাম, মো. কবির শেখ, ঈসমাইল সজিব, আল আমীন সহ প্রমুখ।
 
প্রসঙ্গত, গত বছরের ৬ সেপ্টেম্বর রাজধানীর বারিধারার নেক্সাস ক্যাফে প্লেস থেকে সিসা বার পরিচালনার অভিযোগে সেলিম প্রধানকে গ্রেফতার করে পুলিশ। সেই মামলায় তাকে জেলে প্রেরণ করা হয়। পরে ২০ অক্টোবর মাদকের মামলায় ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আফরোজা শিউলি সেলিম প্রধানের জামিন মঞ্জুর করেন। পরে মামলার তদন্ত কর্মকর্তা গুলশান জোনাল টিমের পুলিশ পরিদর্শক মো. মোজাম্মেল হক মামুন তাকে সন্ত্রাসবিরোধী আইনে (বৈষম্য বিরোধী) অপর একটি মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। সেই মামলায় তাকে আওয়ামী লীগের অর্থদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। আদালত শুনানি শেষে আবেদনটি মঞ্জুর করেন। সেই থেকে এখন পর্যন্ত তিনি জেলে রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি