1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
ফতুল্লায় বহিষ্কৃত বিএনপি নেতার নেতৃত্বে সরকারি তার চুরির হিড়িক - Ajker Deshkantho
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

ফতুল্লায় বহিষ্কৃত বিএনপি নেতার নেতৃত্বে সরকারি তার চুরির হিড়িক

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

ফতুল্লার কাশিপুরে উন্নয়ন প্রকল্পের ভূগর্ভস্থ ডিপিডিসির মূল্যবান তামার তার চুরির মহোৎসব চলছে। অভিযোগ উঠেছে, কাশিপুর ১নং ওয়ার্ড বিএনপির বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক সানি শিকদারের নেতৃত্বে একটি প্রভাবশালী সিন্ডিকেট এই চুরির সাথে জড়িত। প্রশাসনের নিরবতা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগসাজশে সরকারি কোটি কোটি টাকার সম্পদ লোপাট হচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।

​ঘটনার বিবরণ
​স্থানীয় সূত্রে জানা গেছে, পঞ্চবটী-মুক্তারপুর দ্বিতল সড়ক (ফ্লাইওভার) নির্মাণকাজের সুযোগ নিয়ে মাটির নিচে থাকা ডিপিডিসির কয়েক কোটি টাকা মূল্যের তামার কেবল টার্গেট করেছে এই চক্রটি। গত সোমবার কাশিপুর হাটখোলা এলাকায় এসকেভেটর (ভেকু) দিয়ে মাটি খুঁড়ে বিপুল পরিমাণ ভূগর্ভস্থ তার উত্তোলন করেন সানি শিকদার ও তার সহযোগীরা। পরে এসব তার ট্রাকযোগে সরিয়ে নিয়ে বিক্রি করে দেওয়া হয়।

​ভাগবাটোয়ারা নিয়ে বিবাদ
​প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার উত্তোলিত তারের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লক্ষ টাকা। এই বিপুল অঙ্কের টাকা ভাগবাটোয়ারা করা নিয়ে গতকাল সানি শিকদারের সিন্ডিকেটের সদস্যদের মধ্যে নিজেদের মধ্যে উচ্চবাচ্য ও চরম উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তাদের ঝগড়া বিবাদ জনসম্মুখে চলে আসে, যা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

​প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
​এলাকাবাসীর অভিযোগ, প্রকাশ্যে দিনের আলোয় সরকারি সম্পদ লুট হলেও ডিপিডিসি কর্তৃপক্ষ রহস্যজনক কারণে উদাসীন। এছাড়া নির্মাণাধীন ফ্লাইওভার প্রকল্পের কিছু অসাধু কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের একাংশের সাথে এই চোর চক্রের সখ্যতা থাকায় কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

​ক্ষুব্ধ এক এলাকাবাসী জানান, “আমরা মনে হয় আদিম যুগে বাস করছি। এখানে যার শক্তি আছে সে-ই ক্ষমতার দাপটে সরকারি মাল লুট করে নিয়ে যাচ্ছে। দেখার যেন কেউ নেই।”
​জনদাবি
​সরকারি কোটি কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় এবং এই চোর সিন্ডিকেটের মূল হোতা সানি শিকদারসহ জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। এ বিষয়ে তারা জেলা পুলিশ সুপার ও ডিপিডিসি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি