1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
আড়াইহাজারে মোবাইল কোর্টের অভিযানে সাড়ে ১১ হাজার জরিমানা - Ajker Deshkantho
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ ফতুল্লার কাশীপুরে দূর্গা পূজার স্থান ও মন্দিরের জায়গা নিয়ে বিরোধে ষড়যন্ত্র মূলক ভাবে হিন্দু নেতা স্বপন দাস কে গ্রেফতার করা হয়েছে জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে নারায়ণগঞ্জের ৪ নেতা কাউন্সিলর নির্বাচিত‎ নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার মাদক নির্মূলে অভিযান চলবে: এসপি বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে মানুষ ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য

আড়াইহাজারে মোবাইল কোর্টের অভিযানে সাড়ে ১১ হাজার জরিমানা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ছয়জনকে মোট ১১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকালে উপজেলার আড়াইহাজার বাজার এলাকায় সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমন এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দুপুর ৩টার দিকে বাজার এলাকায় অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯–এর ৩৮ ধারায় দুইজনকে জরিমানা করা হয়। এ ধারায় ছানাউল্লাহ (৩৫) ও মনির হোসেন (৪০)–কে দুই হাজার টাকা করে মোট চার হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এ ছাড়া সড়ক পরিবহন আইন, ২০১৮–এর ৬৬ ধারায় আব্দুর রহমান (২৫)–কে এক হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯–এর ৪০ ধারায় মো. সদর আলী (৪০)–কে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

অন্যদিকে সড়ক পরিবহন আইন, ২০১৮–এর ৯২ ধারায় দুইজনকে জরিমানা করা হয়েছে। এ ধারায় ইয়াছিন (২৩)–কে এক হাজার টাকা এবং রুবেল (২৫)–কে ৫০০ টাকা জরিমানা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি