1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
খাদ্যমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ী নেতা মোহাম্মদ সোহাগের সাক্ষাৎ - Ajker Deshkantho
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

খাদ্যমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ী নেতা মোহাম্মদ সোহাগের সাক্ষাৎ

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

নবনিযুক্ত খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এবং নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির সভাপতি মোহাম্মদ সোহাগ।

রোববার (২৩ আগস্ট) খাদ্য মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে মোহাম্মদ সোহাগ নবনিযুক্ত খাদ্যমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান। একই সঙ্গে খাদ্যশিল্প, বিশেষ করে আটা-ময়দা ও ফ্লাওয়ার মিল খাতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং সংশ্লিষ্ট খাতের উন্নয়নে মন্ত্রীর সহযোগিতা কামনা করেন।

মোহাম্মদ সোহাগ মীম শরৎ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। পাশাপাশি তিনি বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক এবং নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি