1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
মতলব উত্তরে চোরাই গরু ও পিকআপসহ আটক ২ - Ajker Deshkantho
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

মতলব উত্তরে চোরাই গরু ও পিকআপসহ আটক ২

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

মতলব উত্তরে চোরাই গরু ও পিকআপসহ আটক ২

চাঁদপুর মতলব প্রতিনিধি,

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় গোয়ালঘর থেকে চুরি হওয়া ২টি গরু, একটি পিকআপসহ ২ চোরকে আটক করেছে পুলিশ। শনিবার (৭ সেপ্টেম্বর) রাত অনুমান ১টা ৩০ মিনিট থেকে ৩টার মধ্যে উপজেলার ছেংগারচর পৌরসভার ৭নং ওয়ার্ড রুহিতারপাড় এলাকায় এ চুরির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই রাতে নাসির সরদারের (৬০) গোয়ালঘরে সঙ্গোপনে প্রবেশ করে অজ্ঞাতনামা চোরেরা ২টি গরু নিয়ে যায়। গরু হারিয়ে নাছির সরদার আত্মীয়-স্বজনদের মাধ্যমে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ভোর অনুমান ৬টা ৩০ মিনিটে খবর আসে যে কুমিল্লার দাউদকান্দি থানার খালিশা এলাকায় একটি পিকআপসহ ২ চোরকে আটক করেছে স্থানীয়রা।

পরবর্তীতে নাছির উদ্দীন স্বজনরা ঘটনাস্থলে পৌঁছে গরু ২টি শনাক্ত করেন এবং মতলব উত্তর থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে এসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে আটককৃতদের হেফাজতে নেন। এ সময় পুলিশ চোরাই গরু, পিকআপ ও ২ চোরকে থানায় নিয়ে আসে।

আটককৃতরা হলেন উপজেলার ঘনিয়ারপাড় গ্রামের গিয়াস উদ্দিন বেপারীর ছেলে নুর মোহাম্মদ ওরফে নুর আলম (২৬)। তার বিরুদ্ধে মতলব উত্তর থানা সহ বিভিন্ন থানায় ৬টি মাদক ও চুরির মামলা রয়েছে। অন্যজন কুমিল্লার তিতাস উপজেলার দক্ষিণ ছিনাইকান্দি গ্রামের বারিক বেপারীর ছেলে শেখ ফরিদ (৪৭)।

এ সময় তাদের কাছ থেকে ২টি গরু (একটি লাল রঙের, একটি কালো রঙের) ও একটি লাল রঙের মিনি পিকআপ উদ্ধার করা হয়েছে।

নাছির সরদার বলেন, রাতের অন্ধকারে আমার গোয়ালঘর থেকে ২টা গরু চুরি করে নিয়ে যায়। অনেক খুঁজাখুঁজির পর খবর পাই গরু দাউদকান্দিতে আটক আছে। আল্লাহর রহমত আর পুলিশের তৎপরতায় আমার গরু ফিরে পেয়েছি। পুলিশের কাছে আমি কৃতজ্ঞ।

এ ব্যাপারে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, স্থানীয়দের সহায়তায় চুরি হওয়া গরু ও পিকআপ উদ্ধার করা হয়েছে। আটককৃত দুই চোরকে থানায় নিয়ে আসা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বিশেষ করে নুর মোহাম্মদ দীর্ঘদিন ধরে চুরি ও মাদক ব্যবসার সাথে জড়িত। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি