1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
আমের ক্যারেটের থেকে ৩৭৭ বোতল ফেনসিডিল উদ্ধার - Ajker Deshkantho
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

আমের ক্যারেটের থেকে ৩৭৭ বোতল ফেনসিডিল উদ্ধার

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

আমের ক্যারেটের আড়ালে ফেনসিডিলের বড় চালান পাচারের সময় নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। এ সময় একটি ট্রাক থেকে ৩৭৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) সকালে রূপগঞ্জ থানাধীন ঢাকা বাইপাস মহাসড়কের কেন্দুয়াপাড়া এলাকায় রূপসী বাংলা রেস্টুরেন্টের সামনে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে এসব ফেনসিডিল উদ্ধার করা হয়।

র‌্যাব-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, একটি ট্রাকে করে মাদকের বড় একটি চালান নারায়ণগঞ্জের দিকে আনা হচ্ছে। পরে সকাল ৭টার দিকে র‌্যাবের একটি আভিযানিক দল ওই এলাকায় চেকপোস্ট স্থাপন করে। এ সময় সন্দেহজনক একটি ট্রাককে থামার সংকেত দেওয়া হলে এক ব্যক্তি ট্রাক থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তি হলেন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানার কাঠাল চাঁদপুর এলাকার মো. নূরুল হকের ছেলে মো. মমিন (৩০)। পরে ট্রাকটিতে তল্লাশি চালিয়ে আমের ক্যারেটের ভেতর বিশেষ কৌশলে রাখা ৩৭৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মমিন একটি সংঘবদ্ধ মাদক পাচারচক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন বলে জানানো হয়েছে। দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে বিভিন্ন কৌশলে ফেনসিডিল সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও ঢাকার আশপাশের এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন বলেও র‌্যাবের দাবি।

র‌্যাব-১১ আরও জানায়, গ্রেপ্তার মমিন ও জব্দ করা ফেনসিডিল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি