1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
পানির দাবিতে বন্দরে বিক্ষোভ-মানববন্ধন - Ajker Deshkantho
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

পানির দাবিতে বন্দরে বিক্ষোভ-মানববন্ধন

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ২১ ও ২২ নম্বর ওয়ার্ডে নতুন পানির পাম্প স্থাপন, বিশুদ্ধ পানির সংকট নিরসন এবং নাসিকের অব্যবস্থাপনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) সকাল ১১টায় বন্দর প্রেসক্লাবের সামনে ২১ ও ২২ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের অংশগ্রহণে এ কর্মসূচির আয়োজন করে সামাজিক সংগঠন অবিচল রাজবাড়ী।

অবিচল রাজবাড়ীর সভাপতি ইকবাল হোসেন রতনের সভাপতিত্বে এবং তরুণ সমাজকর্মী আসিফুজ্জামান দুর্লভের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বন্দরের এইচ এম সেন রোড শ্রমকল্যাণ সংলগ্ন ২২ নম্বর ওয়ার্ডে নাসিকের স্থাপিত পানির পাম্পটি দীর্ঘদিন ধরে অকার্যকর। প্রায় ২০ বছর আগে স্থাপিত পাম্পটি একাধিকবার মেরামত করা হলেও তা সচল রাখা সম্ভব হয়নি।

বক্তারা বলেন, পুরোনো ও জরাজীর্ণ পাইপলাইনের কারণে চাহিদার তুলনায় অল্প পরিমাণ পানি সরবরাহ করা হচ্ছে। অনেক সময় সরবরাহকৃত পানি ময়লা ও দুর্গন্ধযুক্ত থাকে। ফলে এলাকার প্রায় ৮০ শতাংশ মানুষ বিশুদ্ধ পানির সংকটে ভুগছেন।

তারা আরও জানান, ২০২৩ সাল থেকে এলাকাবাসী পানি সংকটে ভুগলেও স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে বারবার নতুন পানির পাম্প স্থাপনের দাবি জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। তাদের আন্দোলনের সঙ্গে কোনো রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থ জড়িত নয়; ২১ ও ২২ নম্বর ওয়ার্ডের প্রায় ৫০ হাজার মানুষের মৌলিক অধিকার হিসেবে নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করাই তাদের একমাত্র দাবি।

সমাবেশ থেকে অবিলম্বে পুরোনো পাম্প সচল রেখে নতুন পানির পাম্প স্থাপনের কার্যক্রম শুরু এবং পানির ব্যবস্থাপনা ওয়াসার হাতে হস্তান্তরের দাবি জানানো হয়। একই সঙ্গে দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।

এ সময় উপস্থিত ছিলেন অবিচল রাজবাড়ীর সাধারণ সম্পাদক ও আন্দোলনের সমন্বয়ক মো. ইউসুফ আতিক মানিক, সামছুল হাসান, মো. আশরাফউদ্দিন, হাসান, মোজাম্মেল হক, সফিকুল ইসলাম অপু, আসাদ খন্দকার, সারোয়ার হোসেন, জাকির হোসেন, বাকী বিল্লাহ, সফিউজ্জামান সেন্টু, এনামুল, সুজন, মাসুদ, উজ্জ্বলসহ সংগঠনের নেতাকর্মী ও এলাকার সর্বস্তরের জনগণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি