1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
পূর্বাচলে রিসোর্টে সংঘবদ্ধ ডাকাতি, গ্রেপ্তার ৬ - Ajker Deshkantho
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

পূর্বাচলে রিসোর্টে সংঘবদ্ধ ডাকাতি, গ্রেপ্তার ৬

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের একটি রিসোর্টে সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় লুণ্ঠিত মালামাল, ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাস ও দেশীয় অস্ত্রসহ ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।

পুলিশ জানায়, মঙ্গলবার (৪ আগস্ট) ভোরে পূর্বাচল উপশহরের ২ নম্বর সেক্টরের ১০২ নম্বর সড়কের ১২ নম্বর প্লটে অবস্থিত অরণ্য আবাস রিসোর্টে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে অতিথিরা অবস্থান করছিলেন। এ সময় ১৪ থেকে ১৫ সদস্যের একটি সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে রিসোর্টে প্রবেশ করে। পরে তারা অতিথিদের অস্ত্রের মুখে জিম্মি করে ১২টি মোবাইল ফোন ও নগদ প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা লুট করে পালানোর চেষ্টা করে।

ডাকাতির খবর পেয়ে রূপগঞ্জ থানার টহল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রিসোর্টটি চারদিক থেকে ঘিরে ফেলে। তাৎক্ষণিক অভিযানে ঘটনাস্থল থেকেই ডাকাত দলের সদস্য শুক্কুর আলী (৪৮) ও আব্দুল আহাদ (৩৫)-কে আটক করা হয়। পরে ধাওয়া দিয়ে পালিয়ে যাওয়ার সময় রুবেল হাসান (২৮) ও রাব্বি হোসেন (৩০)-কে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তদন্তের সূত্র ধরে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে একই ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে তানভীর আহমেদ (২৪) ও হোসেন আলী (৩৭)-কে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে লুণ্ঠিত ছয়টি মোবাইল ফোন, ডাকাতির কাজে ব্যবহৃত দুটি ছুরি এবং একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১৪-৬৯৪০) জব্দ করা হয়েছে।

এ ঘটনায় অরণ্য আবাস রিসোর্টের মালিক আবির রায়হান বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেছেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, ডাকাতির ঘটনায় মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে নারায়ণগঞ্জে পাঠানো হয়েছে। এছাড়া ডাকাত দলের পলাতক অন্য সদস্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি