1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
মাদক ব্যবসায়ীদের ‘না’ বলুন : আশা - Ajker Deshkantho
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

মাদক ব্যবসায়ীদের ‘না’ বলুন : আশা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

নারায়ণগঞ্জ-৫ আসনের এমপির রাজনৈতিক সচিব ও মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কাউসার আশা বলেছেন, এই যে টার্ফ জোনে লেখা রয়েছে ‘নো ইসমোকিং জোন’ তার মানে এখানে মাদকের কোন স্থান নেই। একটা ছেলে দুইটা কাজ কখনো করতে পারবে না। মাদক সেবনও করবে আবার খেলাধুলা করবে কখনো একটা বডি পারমিট করতে পারবে না। তার মানে খেলাধুলা যারা করবে তারা মাদকের বিরুদ্ধে থাকবে। তাই আমাদের ছেলেদের নিয়ে এখনই সিদ্ধান্ত নেয়ার সময় এসে গেছে। তারা কি মাদকের বিরুদ্ধে থাকবে নাকি বন্ধ ঘরে ভিতরে মাদকাসক্ত করে রাখবো। যারা টার্ফ জোন করেছেন তাদের জন্য শুভকামনা রইল।

শুক্রবার ২৪ জুলাই বিকালে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সাবদী নূরপদি পূর্বপাড়ায় সাবদি ট্রাফ জোনের র‌্যাফেল  ড্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আশা আরও বলেন, আমি সব সময় মাদকের বিরুদ্ধে কথা বলি। একটা বিষয় রয়েছে, মাদক বিরুদ্ধে কথা বলেন তিনি মাদক ব্যবসায়ী। মাদক বিরোধী মিছিল করেন সাথে সব মাদক ব্যবসায়ী। এই সব কান্ড থেকে আমরা সবাই বিরত থাকি। আমার সঙ্গে রয়েছে তাদের প্রতিনিয়ত বিরত থাকার পরামর্শ দিয়ে থাকি। মাদক ব্যবসায়ীদের সাথে কোন আপস করা যাবে না। মাদক সেবীকে ভালো করা যাবে কিন্তু মাদক ব্যবসায়ীরা তারা টাকা গন্ধ পেয়েছে তাদের ভালো করা যাবে না। তাই মাদক ব্যবসায়ীদের না বলুন, তারা আমাদের সমাজে ও রাজনীতি পরিচয়ে কেউ না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি