1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
গীর্জা ঘর সংস্কারের দাবী : সৌরভ দেউরির - Ajker Deshkantho
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

গীর্জা ঘর সংস্কারের দাবী : সৌরভ দেউরির

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

নারায়ণগঞ্জ ব্যাপ্টিস্ট চার্চের সাধারণ সম্পাদক সৌরভ দেউড়ী বলেছেন, বাংলাদেশে অনেক মডেল মসজিদ হয়েছে। ইতিমধ্যে সিদ্ধান্ত হয়েছে একটি মডেল মন্দিরও হবে। সেখানে আমাদের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান পরিষদের নেতারা আছেন। আমাদের প্রানের দাবী, আমরা যেন আমাদের গীর্জা ঘরটাও পাই। এদিকে আমি মাননীয় সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা চিরজীবন আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করবো।

শুক্রবার (২৪ জুলাই) নারায়ণগঞ্জ ব্যাপিষ্ট চার্জের মিলনায়তনে সাবেক সাধারণ সম্পাদক ফ্রানচিলিয়ার ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভার বক্তব্যে তিনি একথা বলেন।
স্মরণ সভার প্রধান অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম। উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন পরিকল্পনা কর্মকর্তা মঈনুল হক, নারায়ণগঞ্জ ব্যাপিষ্ট চার্জের সাধারণ সম্পাদক সৌরভ দেউড়ী, হিন্দু বৌদ্ধ খিষ্ট্রান পরিষদের নেতা প্রদীপ ঘোষ, লিটন পাল ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আমিনুর ইসলাম মিঠু।

দেউড়ী আরও বলেন, আমাদের এখানে পনেরো হাজার ভোটার আছে। আমাদের বেশিরভাগ ভোটার মদনপুরের, ফতুল্লায়ও আছে। নির্বাচনের সময় এমপি সাহেব আমাদপর সাথে আলোচনা করেছিলেন। মাননীয় সংসদ সদস্যের দায়িত্বে দুইটি গীর্জা আছে। এর মধ্যে এই গীর্জাটি ভগ্নদশায় আছে। আমি মাননীয় মেয়রকে বলেছি এটা সম্ভব হলে করে দিন। আমার পরিকল্পনা আছে এই গীর্জাটির সংস্কার হলে এখানে স্কুল করা ও এনজিও চালু করা।

তিনি আরো বলেন, কয়েকটি এনজিও এখানে কাজ করতে চায়। আমাদের যেহেতু রুম নেই। আমরা কাজ করতে পারছি না। আমরা তাদের রুম দিতে পারে না। আমরা ওয়ার্লড ভিশনকে নিয়ে এসেছিলাম। তারা ব্যাপক কাজ করেছে। আমি মাননীয় সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের গীর্জা ঘরটা সুন্দর হলে আমরা আরও এনজিওকে এখানে আমন্ত্রণ জানাতে পারবো। তারা বলেছে ছয়টা রুম হলে তারা এখানে ব্যাপক কাজ করতে পারবে। তারা এল হাজার বাচ্চাকে ওয়ান থেকে ডিগ্রি পর্যন্ত পড়িয়ে দিবে। কিন্তু তাদের রুম দিতে হবে। তারা রেডি আসার জন্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি