1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
ফতুল্লায় যৌথ মাদকবিরোধী অভিযানে ৫ জন আটক, তিনজনের কারাদণ্ড - Ajker Deshkantho
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

ফতুল্লায় যৌথ মাদকবিরোধী অভিযানে ৫ জন আটক, তিনজনের কারাদণ্ড

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশ, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ মাদকবিরোধী অভিযানে পাঁচজনকে আটক করা হয়েছে। এর মধ্যে তিনজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া উদ্ধার করা ৪০০ গ্রাম গাঁজা নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়।

শনিবার (১৮ জুলাই) দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ফতুল্লা মডেল থানাধীন মধ্য নরসিংহপুর, দক্ষিণ মাসদাইর ও গলাচিপা এলাকায় এ যৌথ অভিযান পরিচালিত হয়।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় ফতুল্লা মডেল থানা পুলিশ, নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথভাবে অভিযানটি পরিচালনা করে। অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. শামীম হোসাইনসহ ফতুল্লা মডেল থানা পুলিশের একটি আভিযানিক দল এবং পুলিশ লাইন্সের সদস্যরা অংশ নেন।

ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্তরা হলেন, ফতুল্লার মাসদাইর এলাকার মৃত ওমর আলীর ছেলে মো. ওয়াহিদুজ্জামান অনিক (৩৫), যাকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ফতুল্লার এনায়েতনগর আমতলা এলাকার মনির হোসেনের ছেলে মো. রাব্বি (১৮) এবং একই এলাকার মোহাম্মদ জয়নালের ছেলে মোহাম্মদ সামিউল (১৮) কে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

পুলিশ জানায়, ইয়াবা সেবনের অভিযোগ প্রমাণিত হওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিফ আল তাওহিদ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের এই সাজা প্রদান করেন। অভিযানের সময় উদ্ধার হওয়া ৪০০ গ্রাম গাঁজা নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এদিকে অভিযানে আটক অপর দুইজন হলেন, ফতুল্লার নরসিংহপুর শামসুল আলমের মোড় এলাকার মোহাম্মদ আলীর ছেলে আব্দুস সালাম (৩২) এবং মাসদাইর পাকাপোল এলাকার সঞ্জু মিয়ার ছেলে সাদ্দাম (১৫)।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, গ্রেপ্তারকৃতদের ফতুল্লা থানা হেফাজতে রাখা হয়েছে। ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি