1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
না.গঞ্জ থেকে মন্ত্রী চান মান্নান - Ajker Deshkantho
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

না.গঞ্জ থেকে মন্ত্রী চান মান্নান

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেছেন, আমাদের সোনারগাঁ ঈসা খাঁর রাজধানী ছিল। আমরা আশা করি নারায়ণগঞ্জ থেকে একজনকে মন্ত্রী করা হোক। যারা শহরে বাস করে তাদের ভাগ্য ভাল। অনেককে জেলা প্রশাসক, সিটি প্রশাসক করেছে। আমরা সবাই মিলে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে যা বরাদ্দ আনতে পারি সেই চেষ্টা করবো।

শনিবার (১৮ জুলাই) বেগম খালেদা জিয়া স্মৃতি অনুর্ধ ১৭ ফুটবল টুর্নামেন্টের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি।

তিনি বলেন, আমি আমার এলাকায় এগারো বিঘা জমি দান করবো স্টেডিয়াম করার জন্য। আমরা চাই আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে বলেছে যেখানে জায়গা পাও গাছ লাগাও। আমরা যেখানে জায়গা পাবো সেখানে খেলার মাঠও করবো।

তিনি আরও বলেন, আমাদের আমিনুল ভাই অনেক কাজ করছে। আমি চাই নারায়ণগঞ্জে একটু বিশেষ নজর দেয়া হোক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি