1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
ফতুল্লার শিয়াচরে শ্রমিকদল নেতা মন্টুর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ‎ - Ajker Deshkantho
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

ফতুল্লার শিয়াচরে শ্রমিকদল নেতা মন্টুর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ‎

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : শনিবার, ১১ জুলাই, ২০২৬
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

নারায়ণগঞ্জের ফতুল্লার শিয়াচর এলাকায় একটি জমি জোরপূর্বক দখল ও বালু ভরাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারায়ণগঞ্জ জেলা শ্রমিকদলের সভাপতি মন্টু মিয়া ও আক্তার হোসেনসহ (৪০) মোক্তারের (৩৫)  বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন জমির দাবিদার মো. জামাল মিজি (৫৯)।

‎অভিযোগ সূত্রে জানা যায়, মো. জামাল মিজি দাবি করেন, ২০২০ সালের ১২ মার্চ নিবন্ধিত একটি আম-মোক্তার দলিলের মাধ্যমে তিনি শিয়াচর মৌজার প্রায় ৪ দশমিক ৫০ শতাংশ জমির মালিক হন এবং দীর্ঘদিন ধরে ভোগদখলে রয়েছেন। পরবর্তীতে ওই জমি নিয়ে আক্তার হোসেন ও মোক্তারের সঙ্গে বিরোধ সৃষ্টি হলে স্থানীয় মন্টু মিয়া বিষয়টি মীমাংসার আশ্বাস দেন।

‎অভিযোগে বলা হয়, বিরোধের সমাধান না করে মন্টু মিয়া উল্টো ওই জমিতে নিজের নামে সাইনবোর্ড টানিয়ে মালিকানা দাবি করেন এবং জমি দখলের চেষ্টা চালিয়ে যান। এর ধারাবাহিকতায় গত ১০ মে ২০২৬ সকাল ৮টার দিকে অভিযুক্তরা জোরপূর্বক জমিতে বালু ভরাট শুরু করেন।

‎জামাল মিজি অভিযোগ করেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা তাকে বাধা দেন, গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেন। তার দাবি, অভিযুক্তদের কাছে জমির কোনো বৈধ কাগজপত্র নেই, তবে স্থানীয় প্রভাব খাটিয়ে তারা জমি দখলের চেষ্টা করছেন।

‎তিনি আরও জানান, বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করার পর ফতুল্লা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

‎অঅভিযুক্ত মন্টু মিয়া তার বিরুদ্ধে আনিত সকল মিথ্যা বলে দাবি করেন। এবং তিনি জানান তিনি সেই জমির বায়নাকৃত মালিক এবং সেই জমি নিয়ে কোর্টে মামলা চলমান।

‎এই বিষয়ে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মাহাবুব আলম জানান,আমরা লিখত অভিযোগ পেয়েছে বিষয়টি তদন্তের পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি