1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
মাসদাইরে আলফালা সংগঠনের বিরুদ্ধে মামলার প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষো - Ajker Deshkantho
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

মাসদাইরে আলফালা সংগঠনের বিরুদ্ধে মামলার প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষো

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ৬ জুলাই, ২০২৬

নারায়ণগঞ্জে ফতুল্লার মাসদাইর বেকারির মোড় এলাকায় আলফালা সমাজ কল্যাণ সংগঠনের সদস্যদের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় এলাকাবাসী।

সোমবার (৬ জুলাই) রাতে আয়োজিত এ বিক্ষোভ মিছিলটি মাসদাইর বেকারির মোড় থেকে শুরু হয়ে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় কবরস্থানের সামনের সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। মিছিলে নারী, পুরুষ ও শিশুসহ বিপুল সংখ্যক এলাকাবাসী অংশ নেন। এ সময় বিক্ষোভকারীরা “আলফালার বিরুদ্ধে মিথ্যা মামলা মানি না, মানব না” স্লোগান দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ জুলাই সিজান নামে এক যুবককে ছিনতাইয়ের অভিযোগে আটক করেন আলফালা সমাজ কল্যাণ সংগঠনের সদস্যরা। পরে উত্তেজিত জনতা তাকে মারধর করে। একপর্যায়ে সিজানের মায়ের অনুরোধে তাকে পুলিশের কাছে না দিয়ে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

অন্যদিকে, সিজানের মা বিভিন্ন গণমাধ্যমে দাবি করেন, আলফালা সংগঠনের সদস্যরা তার ছেলেকে মারধর করে গুরুতর আহত অবস্থায় তাদের কাছে তুলে দেন। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে বিক্ষোভে অংশ নেওয়া একাধিক স্থানীয় বাসিন্দা এ অভিযোগ অস্বীকার করে বলেন, সিজান এলাকায় পরিচিত ছিনতাইকারী ছিলেন এবং এর আগেও একাধিকবার ছিনতাইয়ের ঘটনায় স্থানীয়দের হাতে আটক হয়ে মারধরের শিকার হয়েছেন। তাদের দাবি, সিজানের বিরুদ্ধে ফতুল্লা থানায় একাধিক অভিযোগ রয়েছে। এছাড়া ঘটনার রাতে সিজানের বড় ভাই বাবুর নেতৃত্বে একদল যুবক এলাকায় হামলা চালিয়ে কয়েকটি দোকানপাট ভাঙচুর করে বলেও অভিযোগ করেন তারা।

এ বিষয়ে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুব আলম বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি। তদন্তে যার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যাবে, তার বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, ঘটনাটির প্রকৃত কারণ ও দায়ীদের শনাক্ত করতে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ,,,,,

জাতীয় পত্রিকার জন্য হেডলাইন দিন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি