1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
সরকারী হাসপাতালে রুইয়ের বদলে রোগীদের পাঙ্গাস মাছ খাওয়ানো হচ্ছে! - Ajker Deshkantho
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

সরকারী হাসপাতালে রুইয়ের বদলে রোগীদের পাঙ্গাস মাছ খাওয়ানো হচ্ছে!

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ৩০ জুন, ২০২৫

সরকারী হাসপাতালে রুইয়ের বদলে রোগীদের পাঙ্গাস মাছ খাওয়ানো হচ্ছে! সেটাও পরিমাণের অর্ধেক!

চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়ে রোগীদের খাবারে ব্যাপক অনিয়ম, ডাক্তারদের অনুপস্থিতি এবং অন্যান্য অব্যবস্থাপনার প্রাথমিক সত্যতা পেয়েছে। সোমবার দুপুরে দুদক চাঁদপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. আজগর হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

দুদকের অনুসন্ধানে জানা যায়, রোগীদের দুপুরের খাবারে মুরগির পরিবর্তে পাঙ্গাস মাছ দেওয়া হচ্ছে, যদিও সরকারি নথিপত্রে রুই মাছ দেওয়ার কথা। এছাড়াও, প্রতিটি রোগীকে ১৮৬ গ্রাম মাছ দেওয়ার কথা থাকলেও বাস্তবে দেওয়া হচ্ছিল মাত্র ৮৮ গ্রাম। এই বিষয়ে ঠিকাদার প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় কাগজপত্রসহ দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।

অভিযানে দুজন ডাক্তারকে কর্মস্থলে অনুপস্থিত পাওয়া যায়, যাদের অনুপস্থিতির কোনো বৈধ কাগজপত্র ছিল না। কর্তব্যরত অবস্থায়ও একজন ডাক্তার নিজের ব্যক্তিগত প্রেসক্রিপশন দিয়ে রোগী দেখছিলেন বলে প্রমাণ পেয়েছে দুদক। এছাড়াও হাসপাতালের অপরিষ্কার পরিবেশ এবং নার্সদের দুর্ব্যবহারের অভিযোগও তদন্তে প্রমাণিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি