1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
পৌর স্টেডিয়ামে বেগম খালেদা জিয়ার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন - Ajker Deshkantho
শনিবার, ৩০ মে ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

পৌর স্টেডিয়ামে বেগম খালেদা জিয়ার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : রবিবার, ২৪ মে, ২০২৬

নারায়ণগঞ্জে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) উদ্বোধন করা হয়েছে। জেলার ১৬টি দলের অংশগ্রহণে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ।

শনিবার (২৩ মে) বিকেলে ওসমানী পৌর স্টেডিয়ামে নারায়ণগঞ্জ ফুটবল একাডেমির আয়োজনে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

উদ্বোধন শেষে নজরুল ইসলাম আজাদ বলেন, “মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন খেলাধুলায় এগিয়ে আসছি। প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলার প্রতি গুরুত্ব দিয়েছেন।”

তিনি বলেন, “শিশু-কিশোর শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার দিকেও গুরুত্ব দিতে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করা হয়েছে। খেলাধুলা মানুষের সামাজিক, পারিবারিক ও অর্থনৈতিক জীবনে ইতিবাচক প্রভাব ফেলে। খেলাধুলার মধ্যে থাকলে তরুণরা মাদক থেকে দূরে থাকবে এবং অবসর সময়ে খারাপ কাজ থেকেও বিরত থাকবে।”

নারায়ণগঞ্জবাসীর উদ্দেশে তিনি বলেন, “প্রতি বছর এ ধরনের আয়োজন করবেন। মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশন সবসময় পাশে থাকবে। শুধু খেলাধুলা নয়, সামাজিক কার্যক্রমসহ যেকোনো ভালো উদ্যোগে আমরা নারায়ণগঞ্জবাসীর পাশে আছি এবং থাকব।”

তিনি আরও বলেন, “অতীতেও যেকোনো সংকটে তারেক রহমানের নির্দেশনায় আমি ও আমার পরিবার আপনাদের পাশে ছিলাম। ভবিষ্যতেও নারায়ণগঞ্জের উন্নয়নমূলক কাজ, খেলাধুলা ও সামাজিক কার্যক্রমে আমরা পাশে থাকব।”

নারায়ণগঞ্জ ফুটবল একাডেমির সভাপতি ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল ইসলাম রাকিব, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি মাজহারুল ইসলাম জোসেফ এবং ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীসহ অন্যরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি