1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
আমরা নারায়ণগঞ্জবাসীর পাশে থাকবো : এমপি আজাদ - Ajker Deshkantho
শনিবার, ৩০ মে ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

আমরা নারায়ণগঞ্জবাসীর পাশে থাকবো : এমপি আজাদ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : রবিবার, ২৪ মে, ২০২৬

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ বলেছেন, অন্য যেকোন খেলাধুলা ও সামাজি কার্যক্রমে মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশন ও আমার পরিবার আপনাদের পাশে থাকবো। অতীতেও আমরা আপনাদের পাশে ছিলাম। আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখে আমি আমার ভাই ও আমার পরিবার নারায়ণগঞ্জের যেকোন উন্নয়নমূলক কাজে আপনাদের পাশে থাকবো। মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে মরহুমা বোগম খালেদা জিয়া যিনি বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের মা, তার স্মরণে আজকের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।

শনিবার (২৩ মে) বিকেলে নারায়ণগঞ্জে খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

নারায়ণগঞ্জ ফুটবল একাডেমীর সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল ইসলাম রাকিব।

বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজীব, মহানগর যুবদলের আহবায়ক মনিরুল আলম সজল ও ফতুল্লা থানা বিএনপি সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী সহ নেতৃবৃন্দরা।

আজাদ বলেন, মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশন বিভিন্ন খেলাধুলায় এগিয়ে আসছে কারণ প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলার প্রতি জোর দিয়েছেন। ছোট বাচ্চাদের জন্য তিনি নতুন কুঁড়ি স্পোর্টস চালু করেছেন। এই খেলাধুলা আমাদের জন্য সামগ্রীক কল্যান বয়ে আনতে পারে। আজকে এই ছেলেমেয়েরা খেলাধুলার মধ্যে অবসর সময়ে থাকলে তারা বাজে কাজ থেকে দূরে থাকবে। মাদক থেকে তারা দূরে থাকবে। এটি খুবই গুরুত্বপূর্ণ। আমার ছোট ভাই রাকিব ও আমি আজাদ কথা দিচ্ছি আমরা প্রতিবছর এধরণের ফুটবল টুর্নামেন্ট আপনারা আয়োজন করবেন, আমরা সামগ্রিক পৃষ্ঠপোষকতায় পাশে থাকবো।

নারায়ণগঞ্জ ফুটবল একাডেমীর সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন বলেছেন, আগামী বছর আমরা আরও বৃহৎ আকারে বড় ফুটবল টিম নিয়ে আমরা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করবো। ছোটবেলায় দেখেছি ফুটবলের অনেক মাতামাতি ছিল। ক্রিকেটের কারণে এটা চাপা পড়ে গেছে। আমরা চাই ফুটবলের নতুন জাগরণ সৃষ্টি হোক। আমরা আবার মুন্না, চুন্নু, এমিলি ভাইদের যুগে ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে চাই। দীর্ঘদিন পরে নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গনে ফুটবলের যে দৈন্য দশা চলছে সেই দৈন্য দশা কাটিয়ে ওঠার জন্য নারায়ণগঞ্জ ফুটবল একাডেমির পক্ষ থেকে ফুটবলে নতুন জাগরণ সৃষ্টির লক্ষ্যে আমরা তিনবারের প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছি। এই টুর্নামেন্টে নারায়ণগঞ্জের প্রথম বিভাগের ১৬টি দল অংশগ্রহণ করছে। এই টুর্নামেন্টে আমাদের কার্যক্রম সীমাবদ্ধ থাকবে না। আমরা আজ যে উদ্দীপনা সৃষ্টি করতে পেরেছি এর জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই।

তিনি আরও বলেন, মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় এই আয়োজনটি হচ্ছে। এমন পৃষ্ঠপোষকতা না পাওয়া গেলে এমন বড় আয়োজন করা যায় না। মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশন একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করে গেলেন। আমি মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল ইসলাম রাকিবকে নারায়ণগঞ্জের সকল ফুটবলপ্রেমীদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি