1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
যাত্রীবেশে রিকশা চালকের গলা কেটে হত্যা চেষ্টা, গ্রেপ্তার ১ - Ajker Deshkantho
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

যাত্রীবেশে রিকশা চালকের গলা কেটে হত্যা চেষ্টা, গ্রেপ্তার ১

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : শনিবার, ২৩ মে, ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় যাত্রীবেশে অটোরিকশায় উঠে চালকের গলা কেটে হত্যাচেষ্টা ও ছিনতাইয়ের ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। তার কাছ থেকে ঘটনার সময় ব্যবহৃত ছুরিটিও জব্দ করা হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে তদন্তকারী সংস্থাটি।

শুক্রবার (২২ মে) ভোররাত ২টার দিকে ফতুল্লার উত্তর দেওভোগ এলাকায় অভিযান চালিয়ে ছুরিসহ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম আব্দুর রহিম। ২৯ বছর বয়সী এ যুবক কুমিল্লার মতলব দক্ষিণ উপজেলার কামালদি গ্রামের নাসিরউদ্দিনের ছেলে।

র‌্যাব জানায়, আগেরদিন বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ফতুল্লার কাশিপুর বাংলাবাজার এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চালক আমিনুল ইসলামের (৪৮) গলায় ছুরিকাঘাত করে পালায় দুর্বৃত্তরা।

এ ঘটনায় আহত আমিনুল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আমিনুল গাইবান্ধা জেলার বাসিন্দা কিন্তু ভাড়া থাকতেন নারায়ণগঞ্জের মাসদাইর এলাকায়।

র‌্যাব জানায়, ঘটনার দিন দুপুরে দুই ব্যক্তি যাত্রী সেজে তার অটোরিকশায় ওঠে। কাশীপুর বাংলাবাজার এলাকায় পৌঁছালে তারা হঠাৎ পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে তার গলায় আঘাত করে। এতে তার গলার একটি গুরুত্বপূর্ণ শিরা কেটে যায় এবং তিনি গুরুতর আহত হন।

এ সময় হামলাকারীরা অটোরিকশাটি ছিনতাইয়ের চেষ্টা করে। চালক বাধা দিলে তার হাতেও ছুরিকাঘাত করা হয়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি