1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
রূপগঞ্জে ছিনতাইকারী গ্রেপ্তার, ২ মোটরসাইকেল জব্দ - Ajker Deshkantho
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন

রূপগঞ্জে ছিনতাইকারী গ্রেপ্তার, ২ মোটরসাইকেল জব্দ

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

রূপগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা পুলিশ ছিনতাই কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেলসহ একজনকে গ্রেপ্তার করেছে। উদ্ধার করা হয়েছে ছিনতাই করা আরেকটি মোটর সাইকেলও।

গত রোববার (২৬ এপ্রিল) রাত সাড়ে নয়টায় কাঞ্চন ব্রিজের ঢাকামুখী ঢাল থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন। অভিযানে নেতৃত্ব দেন এসআই হারুনুর রশিদ।

গ্রেপ্তার আসামি রিফাত (২৪) উপজেলার দক্ষিণবাগ এলাকার মোবারক ভূইয়ার ছেলে।

পুলিশ জানায়, আসামির কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল (ঢাকা মেট্রো-ল-৫৯৯৩২৬) উদ্ধার করে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। এছাড়া ছিনতাই হওয়া আরও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিসহ পলাতক আরও ২ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।

রূপগঞ্জ থানা পুলিশ জানায়, যেকোনো ধরনের অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি