1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
রূপগঞ্জে সড়কের পাশে পড়েছিল যুবকের লাশ - Ajker Deshkantho
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
কারামুক্ত আইভীর নামে সোস্যাল মিডিয়ায় ফেক আইডি টানা তাপদাহের পর স্বস্তির বৃষ্টি, প্রাণ ফিরে পেল নারায়ণগঞ্জ প্রনিক এর সন্ত্রাস,মাদক ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে র‍্যালি জেল ফেরত আইভীকে দেখতে যাওয়ার পর চাকরি হারালেনস নাসিকের কর্মচারী নাসিকের উদ্যোগে পরিষ্কার হচ্ছে দেওভোগের ঐতিহ্যবাহী জিউস পুকুর মশার প্রজনন ক্ষেত্র ধ্বংসে ওয়েলবল প্রয়োগ করছে নাসিক জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা, বেড়েছে নজরদারি বক্তাবলীতে জিয়ার শাহাদাত বার্ষিকীতে ফ্রী চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন আড়াইহাজার ইউনিয়ন যুবদলের সম্পাদককে বহিষ্কার

রূপগঞ্জে সড়কের পাশে পড়েছিল যুবকের লাশ

রূপগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-মদনপুর বাইপাস সড়কের পাশ থেকে গোবিন্দ কুমার মজুমদার (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩০ মার্চ) সকাল ৮টার দিকে কাঞ্চন পৌরসভার কালাদী এলাকায় ঢাকা-মদনপুর বাইপাস সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, সকাল সাড়ে ৭টার দিকে বাইপাস সড়কের পাশে অজ্ঞাত এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে সকাল পৌনে ৮টার দিকে ভোলাব তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক ফরহাদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে মরদেহটি উদ্ধার করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পিবিআই নারায়ণগঞ্জের একটি দল ফিঙ্গারপ্রিন্ট যাচাইয়ের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করে।

পুলিশ জানায়, নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে হত্যা করে রাতের কোনো এক সময় মরদেহটি সড়কের পাশে ফেলে যায়।
পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি