1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
ফতুল্লায় ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার - Ajker Deshkantho
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম:

ফতুল্লায় ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

ফতুল্লা প্রতিনিধি
  • প্রকাশিত : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

ফতুল্লায় অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৮ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে ফতুল্লা মডেল থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।

 

পুলিশ সূত্রে জানা যায়, ফতুল্লা থানাধীন দক্ষিণ শিয়াচর এলাকার আবুল মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে এ সময় ওই বাড়ির ভাড়াটিয়া কামাল মিয়ার কক্ষ থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি মোহাম্মদ কামাল মিয়া (৪৫)। তিনি দক্ষিণ শিয়াচর এলাকায় আবুল মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। এ সময় তার কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি