1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
হাজীগঞ্জের বলাখাল থেকে যৌথ বাহিনী কর্তৃক অবৈধ অস্ত্র উদ্ধার - Ajker Deshkantho
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

হাজীগঞ্জের বলাখাল থেকে যৌথ বাহিনী কর্তৃক অবৈধ অস্ত্র উদ্ধার

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

হাজীগঞ্জের বলাখাল থেকে যৌথ বাহিনী কর্তৃক অবৈধ অস্ত্র উদ্ধার!

চাঁদপুরে যৌথ বাহিনী কর্তৃক হাজীগঞ্জ উপজেলা থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ১৩ মে ২০২৫ তারিখ বিকাল ৫:৩৫ টার সময় স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে হাজীগঞ্জ আর্মি ক্যাম্প এবং হাজীগঞ্জ থানা পুলিশ কর্তৃক তালিকাভুক্ত অস্ত্রধারীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত যৌথ অভিযানে হাজীগঞ্জ উপজেলার বলাখাল নামক স্থান থেকে ১টি ৭.৬২ মিঃ মিঃ চাইনিজ রাইফেল (চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ থেকে চুরি যাওয়া), ১টি স্থানীয়ভাবে তৈরী ৭.৬২ মিঃ মিঃ রাইফেল, ১ রাউন্ড রাইফেল এ্যামোনিশন এবং স্থানীয়ভাবে তৈরী হাত বোমা উদ্ধার করা হয়। পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত অস্ত্রসমূহ এবং এ্যামুনিশন হাজীগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

চাঁদপুর আর্মি ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তাতে আরো বলা হয়,

গত ০৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ হতে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় সকল অস্ত্রধারী সন্ত্রাসী এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি