1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
মতলবে প্রতিপক্ষের হামলায় ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর, থানায় মামলা - Ajker Deshkantho
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

মতলবে প্রতিপক্ষের হামলায় ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর, থানায় মামলা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক॥

চাঁদপুরের মতলব দক্ষিনে প্রতিপক্ষের হামলায় ব্যবসায় প্রতিষ্ঠান ভাংচুর করা হয়েছে। গত প্রহেলা এপ্রিল মতলব দক্ষিণ উপজেলার বাকরা মাষ্টার বাজার এসএম এন্টারপ্রাইজ নামীয় দোকানে রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। এতে ব্যবসা প্রতিষ্ঠানের মালিক নাজির হোসেন স্বপন বাদী হয়ে মতলব দক্ষিন থানায় নামীয় ১৪ জন ও অজ্ঞাতনামা ১৫/২০ জনকে আসামী করে মামলা দায়ের করেন। এতে মতলব থানা পুলিশ আসামী গোলাম মোস্তফা প্রধানিয়াকে আটক করে জেল হাজতে পাঠায়।

ঘটনা ও মামলা সুত্রে জানাযায়, এসএম এন্টারপ্রাইজ এর মালিক নাজির হোসেন স্বপন জানান, আমাদের ইউনিয়নের মরহুম বিএনপির নেতা কর্মীদের কবর জিয়ার শেষে সন্ধায় দলীয় নেতাকর্মীদের নিয়ে চা চক্রের আয়োজন চলছে। এ সময় মতলবের ড. জালাল উদ্দিন গ্রুপের সাবেক মেয়র এনামুল হক বাদল ও খাজা আহসান পাটোয়ারীর নেতৃত্বে একদল সন্ত্রাসী আমাদের উপর হামলা করে। হামলাকারীদের সাথে যুক্ত হয় আমার সাথে দীর্ঘদিন যাবত যাদের বিরোধ, তার মধ্যে খাজা আহসান পাটোয়ারী, জসিম উদ্দিন ও গোলাম মোস্তফা প্রধানিয়ার সাথে সামাজিক ভাবে বিরোধ চলিয়া আসিতেছে।

আর এই বিরোধকে কেন্দ্র করে তারা বিভিন্ন সময়ে আমার ও আমার ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতিসাধনে লিপ্ত থাকতো। এতে করে পূর্বের বিরোধকে কেন্দ্র করে খাজা আহসান পাটোয়ারী, জসিম উদ্দিন, গোলাম মোস্তফা প্রধানিয়ার সাথে একত্রিত হয়ে মমিন তালুকদার, গিয়াস উদ্দিন ও তাজুল ইসলাম বকাউল এর নির্দেশ মোতাবেক মোঃ হাবীব বকাউল, নাজমুল তালুকদার, নাছির তালুকদার, মোশারফ হোসেন, বেনজীর পাটোয়ারী, সাখাওয়াত হোসেন, ইয়াছিন বকাউল ও শরীফ পাটোয়ারীসহ আরো ১৫/২০জন অজ্ঞাত বিবাদীরা পূর্ব পরিকল্পিতভাবে হাতে লোহার রড ও লাঠিসোটা নিয়া মাষ্টার বাজার আমার এস.এম এন্টারপ্রাইজ নামীয় রড সিমেন্টের ব্যবসা প্রতিষ্ঠানে অবৈধ ভাবে প্রবেশ করে অতর্কিতভাবে হামলা করে।

এতে আমাকে হত্যার উদ্দেশ্যে আসামী মোশারফ হোসেন আমার উপর আঘাত করে। এতে মারাত্মক ভাবে আমি আহত হই। এমনকি অন্যান্য আসামীরা আমাকে এলোপাতাড়ি পিটাইয়া শরীরের বিভিন্নস্থানে জখম। এমন কি আমার প্রতিষ্ঠানের বিভিন্ন আসবাবপত্র, থাই গ্লাস ও ক্যাশটেবিল ভাংচুর করে। আসামী মোশারফ ও শাখাওয়াত ক্যাশে থাকা নগত ৮ লক্ষ ২০ হাজার ৩শ টাকা লুট করে নিয়ে যায়। এছাড়াও হামলায় আমার ব্যবসায় প্রতিষ্ঠানের অনেক ক্ষতি হয়।

এ ঘটনায় মতলব থানার ওসি জানান, ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও হামলার ঘটনায় মামলা হয়েছে, একজন আসামীকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। অন্যান্য আসামীদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি