1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
রূপগঞ্জে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ জনকে কারাদণ্ড - Ajker Deshkantho
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম:
হাতে বই ও গাছের চারা নিয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস কারবালার স্মরণে দারুল ইসক হুসাইনিয়া খানকা শরীফের দশ দিনব্যাপী পানি বিতরণ কর্মসূচি পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে কাটা হচ্ছে মাটি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ফতুল্লায় বস্ত্র ও গাছ বিতরণ রূপগঞ্জে মহাসড়কের পাশের ময়লা অপসারণ কার্যক্রম পরিদর্শন প্রতিমন্ত্রীর ফতুল্লা কেন্দ্রীয় জামে মসজিদে সভাপতি ফারুক সম্পাদক রিয়াদ অজ্ঞাত অসহায় রোগীদের জন্য আলাদা ইউনিট চালুর দাবি নিহত যুবকের পরিচয় পেলে থানায় জানানোর অনুরোধ মেডিকেল কলেজ ও সুপার স্পেশালাইজড হাসপাতাল নির্মাণের দাবি কালামের রূপগঞ্জে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ জনকে কারাদণ্ড

রূপগঞ্জে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ জনকে কারাদণ্ড

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সরকারের জিরো টলারেন্স নীতির আলোকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে মাদক সেবন ও সংরক্ষণের অভিযোগে ৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। বিভিন্ন স্থানে চালানো অভিযানে উদ্ধারকৃত আলামত ও প্রাপ্ত তথ্য-প্রমাণ পর্যালোচনা করে সংশ্লিষ্ট আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন মোশারফ (৫০), সোহাগ (২৫), আবু বক্কর (২৫), আসান উল্লাহ (৩৮), সোহেল (৩৫), শাওন (২৫), মুমিন ইসলাম (৩৫), ও সোহান (১৯)।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান শেষে প্রশাসন জানায়, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

রূপগঞ্জ উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে তারা জিরো টলারেন্স নীতিতে কাজ করছে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি