1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
হাতে বই ও গাছের চারা নিয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস - Ajker Deshkantho
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মোহাম্মদ সোহাগ ফতুল্লার কাশীপুরে দূর্গা পূজার স্থান ও মন্দিরের জায়গা নিয়ে বিরোধে ষড়যন্ত্র মূলক ভাবে হিন্দু নেতা স্বপন দাস কে গ্রেফতার করা হয়েছে জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিলে নারায়ণগঞ্জের ৪ নেতা কাউন্সিলর নির্বাচিত‎ নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ বহুল কাঙ্ক্ষিত T.O. লাইসেন্স পেল বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন শিক্ষাখাতকে আরও উন্নত ও শক্তিশালী করতে হবে: এমপি আজাদ আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার মাদক নির্মূলে অভিযান চলবে: এসপি বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, আতঙ্কে মানুষ ফতুল্লায় ডাকাত চক্রের ২ সদস্য

হাতে বই ও গাছের চারা নিয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : বুধবার, ১৭ জুন, ২০২৬

 

এক হাতে বই, অন্য হাতে গাছের চারা নিয়ে আনন্দ-উচ্ছ্বাসে বিদ্যালয় প্রাঙ্গণ মুখরিত করে তুললো শিক্ষার্থীরা, এমনই এক দৃশ্যের অবতারণা হলো দেওভোগের শেরে বাংলা একাডেমিতে। বুধবার ১৭ জুন, ২০২৬ বিএনপি নেতা আলহাজ্ব গাজী দুলালের উদ্যোগে শহরের দেওভোগে অবস্থিত বিদ্যালয়টিতে বৃক্ষরোপণ এবং গাছের চারা বিতরণ কর্মসূচি পালিত হয়। শিক্ষার্থীদের হাতে হাতে গাছের চারা তুলে দেওয়ার সময় তাদের উৎসাহ- উদ্দীপনা এবং কলরবে পুরো প্রতিষ্ঠানটিতে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। উক্ত অনুষ্ঠানে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট মোহাম্মদ জাকির হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি এডভোকেট মোহাম্মদ জাকির হোসেন বলেন, বৃক্ষের চারা এবং বই হাতে শিক্ষার্থীদের এই উচ্ছ্বাস দেখে অনেক আনন্দ অনুভব করছি। এভাবেই সকলের অংশগ্রহণ এবং ইতিবাচক কর্মকাণ্ডের মাধ্যমে দেশ এগিয়ে যাবে। পাশাপাশি দেশ ও দশের কল্যাণে গাজী দুলালের এমন উদ্যোগ একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। প্রধান অতিথি এসময় গাজী দুলালের এমন মহতি উদ্যোগ যেন সর্বাঙ্গীণ সফল হয় সেজন্য সকলের দোয়া কামনা করেন।
বিএনপি নেতা গাজী দুলাল বলেন, বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ এবং গাছের চারা বিতরণ কর্মসূচি শিক্ষার্থীদের মননে দায়িত্বশীলতার বিষয়টি মনে করিয়ে দিতে সহায়ক হবে। আজকের শিক্ষার্থীরাই আগামীদিনের অভিভাবক, তাই ভালো কাজের অনুপ্রেরণা সকলের মধ্যে ছড়িয়ে পড়তে হবে। পরিবেশ ও জলবায়ু রক্ষার পাশাপাশি নিঃস্বার্থভাবে জনবান্ধব কাজ করলে বিএনপি সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত উন্নত বাংলাদেশ গঠনের স্বপ্ন অবশ্যই বাস্তবায়িত হবে বলে উল্লেখ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি