1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
প্রেম থেকে অনশনের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণী - Ajker Deshkantho
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম:
সোনারগাঁয়ে মোটরসাইকেলের এয়ার ফিল্টারে ২ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২ প্রেম থেকে অনশনের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণী পূর্বাচলে মাদকের বিরুদ্ধে গ্রামবাসীর বিক্ষোভ মাসদাইরে শেরে বাংলা সমাজকল্যাণ সংস্থার বিনামূল্যে চক্ষু চিকিৎসা হত্যা মামলার আসামি ও দোসর আবু সুফিয়ানের দুঃসাহস সাবেক ছাত্রলীগ নেতা ‘হোটেল বাপ্পি’ গ্রেফতার আর্জেন্টিনা যেভাবে খেলে, ওটাকে তো ফুটবলই বলা যায় না ভূমি অফিসে সাইবার নিরাপত্তা জোরদারে ১০ নির্দেশনা সিদ্ধিরগঞ্জে হাবিবুল্লাহ মডেল হাইস্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা সোনারগাঁয়ে পানিয়ে মিশিয়ে মাংস বিক্রির অপরাধে ব্যবসায়ীর জরিমানা

প্রেম থেকে অনশনের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণী

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ১ আগস্ট, ২০২৬

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিয়ের দাবিতে প্রেমিক নাঈম মিয়ার (২৫) বাড়িতে অনশনে বসেছেন সুমি আক্তার (২৮) নামে এক তরুণী।

নারায়ণগঞ্জ জেলার ইতিহাস

শুক্রবার (৩১ জুলাই) সকাল থেকে উপজেলার জামপুর ইউনিয়নের শিংলাবো এলাকায় প্রেমিকের বাড়িতে অবস্থান নেন তিনি

সুমি নরসিংদী জেলার শিবপুর উপজেলার পুরাতন বাসস্ট্যান্ড এলাকার শহিদুল ইসলামের মেয়ে। অভিযুক্ত নাঈম মিয়া শিংলাবো এলাকার হেলাল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত প্রায় দুই বছর ধরে সুমি ও নাঈমের মধ্যে প্রেমের সম্পর্ক চলে আসছিল। সুমির দাবি, সম্পর্কের শুরু থেকেই নাঈম তাকে বিয়ের আশ্বাস দিয়ে আসছিলেন।

তবে সম্প্রতি তিনি বিয়ে নিয়ে গড়িমসি শুরু করেন এবং একপর্যায়ে যোগাযোগ এড়িয়ে চলার চেষ্টা করেন। কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে প্রেমিকের বাড়িতে এসে অবস্থান ধর্মঘট শুরু করেছেন বলে জানান ওই তরুণী।

ভুক্তভোগী সুমি আক্তার বলেন, দীর্ঘদিনের এই সম্পর্কের পর এখন নাঈম তার প্রতিশ্রুতি থেকে সরে আসছে। আমি আমার অধিকার আদায়ের জন্য এখানে এসেছি।

বিয়ের সুনির্দিষ্ট সিদ্ধান্ত ও সমাধান না হওয়া পর্যন্ত আমি এই অনশন চালিয়ে যাব।

এদিকে ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। অনশনের খবর পেয়ে উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় জমায়। উদ্ভূত পরিস্থিতিতে বিষয়টি সামাজিক ও পারিবারিকভাবে নিষ্পত্তির লক্ষ্যে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উদ্যোগ নিয়েছেন।

অভিযুক্ত নাঈম মিয়ার মা বলেন, মেয়ের মা আসুক।

যদি এটি প্রমাণিত হয় যে আমার ছেলে সত্যিই ওই মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে যুক্ত ছিল, তবে আমরা পারিবারিকভাবে আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ে দিয়ে দেব।

ঘটনার পর থেকে অভিযুক্ত নাঈম মিয়ার সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তার নম্বরে বার্তা পাঠালেও কোনো সাড়া মেলেনি।

তবে স্থানীয়দের প্রত্যাশা, উভয় পরিবারের মুরব্বি ও গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে দ্রুতই বিষয়টির একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ সমাধান আসবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি