1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
পূর্বাচলে মাদকের বিরুদ্ধে গ্রামবাসীর বিক্ষোভ - Ajker Deshkantho
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
সোনারগাঁয়ে মোটরসাইকেলের এয়ার ফিল্টারে ২ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২ প্রেম থেকে অনশনের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণী পূর্বাচলে মাদকের বিরুদ্ধে গ্রামবাসীর বিক্ষোভ মাসদাইরে শেরে বাংলা সমাজকল্যাণ সংস্থার বিনামূল্যে চক্ষু চিকিৎসা হত্যা মামলার আসামি ও দোসর আবু সুফিয়ানের দুঃসাহস সাবেক ছাত্রলীগ নেতা ‘হোটেল বাপ্পি’ গ্রেফতার আর্জেন্টিনা যেভাবে খেলে, ওটাকে তো ফুটবলই বলা যায় না ভূমি অফিসে সাইবার নিরাপত্তা জোরদারে ১০ নির্দেশনা সিদ্ধিরগঞ্জে হাবিবুল্লাহ মডেল হাইস্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা সোনারগাঁয়ে পানিয়ে মিশিয়ে মাংস বিক্রির অপরাধে ব্যবসায়ীর জরিমানা

পূর্বাচলে মাদকের বিরুদ্ধে গ্রামবাসীর বিক্ষোভ

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ১ আগস্ট, ২০২৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচলের সুলপিনা গ্রামে মাদকের বিস্তার রোধে গ্রামবাসীর উদ্যোগে মাদকবিরোধী সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) জুমার নামাজের পর সুলপিনা জামে মসজিদ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। পরে মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সভায় সভাপতিত্ব করেন সুলপিনা জামে মসজিদ কমিটির সভাপতি মো. মফিজুল ইসলাম। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন পূর্বাচল আরএকে বিল্ডার্সের চেয়ারম্যান আবুল কালাম মাস্টার। এতে বক্তব্য দেন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. গোলজার হোসেন, ইমতিয়াজ আহমেদ রনি, নুর হোসেন, দুলাল মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, পূর্বাচল এলাকায় মাদকের বিস্তার উদ্বেগজনক হারে বেড়েছে। এর ফলে সামাজিক নিরাপত্তা ও তরুণ সমাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। 

তারা জানান, মাদক প্রতিরোধে স্থানীয়ভাবে সামাজিক আন্দোলন গড়ে তোলা হয়েছে এবং বিভিন্ন সময়ে একাধিক মাদকসেবী ও মাদক কারবারিকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করা হয়েছে। তবে তাদের দাবি, এরপরও মাদকের বিস্তার পুরোপুরি বন্ধ হয়নি এবং এ ক্ষেত্রে পুলিশের আরও কার্যকর সহযোগিতা প্রয়োজন।

বক্তারা অভিযোগ করেন, এলাকায় কয়েকজন চিহ্নিত মাদক কারবারি এখনও সক্রিয় রয়েছে। এসব ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং এলাকায় মাদক নির্মূলে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা।

সভা থেকে জানানো হয়, মাদকবিরোধী অভিযানে জোরদার পদক্ষেপ গ্রহণের দাবিতে শিগগিরই রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি স্মারকলিপি প্রদান করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি