1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
ফতুল্লায় ইন্টারনেট ব্যবসা নিয়ে কর্মচারীকে পিটিয়ে আহতের অভিযোগ - Ajker Deshkantho
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

ফতুল্লায় ইন্টারনেট ব্যবসা নিয়ে কর্মচারীকে পিটিয়ে আহতের অভিযোগ

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

 

নারায়ণগঞ্জের ফতুল্লায় নতুন ইন্টারনেট সংযোগ স্থাপনের কাজ করতে গিয়ে এক কর্মচারীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিদ্বন্দ্বী ইন্টারনেট ব্যবসায়ীসহ ৭ থেকে ৮ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন শাহজাহান নামের এক ইন্টারনেট ব্যবসায়ী।

অভিযোগকারী মো. শাহজাহান জানান, তিনি ফতুল্লা থানার খিজিরপুর কুতুবআইল এলাকার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে ইন্টারনেট সংযোগের ব্যবসার সঙ্গে জড়িত। গত বুধবার (১ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৭টা ৪০ মিনিটে ফতুল্লা থানাধীন রামবাবুর পুকুরপাড় এলাকায় নতুন ইন্টারনেট সংযোগ স্থাপনের জন্য তার কর্মচারী মো. সাব্বিরকে পাঠান। সাব্বির বৈদ্যুতিক খুঁটিতে মই লাগিয়ে সংযোগ স্থাপনের কাজ করছিলেন।

তিনি আরো জানান, এ সময় ড্যান্ডিলিংক নামক বিটিআরসির অননুমোদিত ইন্টারনেট প্রতিষ্ঠানের মালিক খালিদ ও আরিফ হোসেন এবং তাদের সঙ্গে থাকা আরও ৭ থেকে ৮ জন সেখানে এসে কাজ বন্ধ করতে বলেন। কারণ জানতে চাইলে তারা ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন।
একপর্যায়ে আরিফ হোসেন তার হাতে থাকা একটি লোহার রড দিয়ে সাব্বিরকে এলোপাতাড়ি আঘাত করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। হামলার সময় সাব্বির আত্মরক্ষার জন্য হাত দিয়ে মাথা বাঁচানোর চেষ্টা করলে তার বাম হাতে গুরুতর আঘাত লাগে। এবং বা হাতের হাড় ভেঙ্গে যায়।
অভিযোগে আরও বলা হয়, মারধরের সময় হামলাকারীরা হুমকি দিয়ে বলেন, তোদের কোম্পানির কোনো লাইন আমাদের মহল্লায় সংযোগ দিতে পারবি না। এলাকায় যতগুলো লাইন আছে সব কেটে দেওয়া হবে।
পরে আহত সাব্বিরের সঙ্গে থাকা সহকর্মীরা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পরামর্শ দেন।
এ ঘটনায় ব্যবসায়ী মো. শাহজাহান ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুব আমল জানান,অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অন্যদিকে, অভিযোগে অভিযুক্ত খালিদ ও আরিফ হোসেনে জানান, তাদের সাথে ভুক্তভোগী সাব্বিরের কোনরকম মারামারির ঘটনা ঘটেনি। তারা আরও জানান, ইন্টারনেট সংযোগ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বাকবিতন্ডার ঘটনা ঘটে তবে কোন মারামারির ঘটনা ঘটেনি।

এদিকে মোঃ শাহজাহান জানান, তিনি বিটিআরসির অনুমোদিত একজন ইন্টারনেট ব্যাবসায়ি। তিনি দাবী করেন পুরো জেলায় তার ইন্টারনেট ব্যাবসা করার অনুমতি রয়েছে। নারায়ণগঞ্জের ফতুল্লার শিবু মার্কেট এলাকায় তাদের মূল কার্যালয় থাকলেও সিদ্ধিরগঞ্জ, বিসিক শিল্প নগরী এবং নারায়গঞ্জ শহরে তাদের জোনাল অফিস রয়েছে। এসব অফিস থেকে দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের এলাকার মানুষদের ইন্টারনেট সেবা দিয়ে আসছেন বলে দাবি করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি