1. voiceofnarayanagnj24@gmail.com : Salim Ahmed Dalim : Salim Ahmed Dalim
  2. info@ajkerdeshkantho.com : Rabbi630 :
দেশীয় সংস্কৃতির চর্চা বাড়ানোর আহ্বান সাধারণ পাঠাগারের সেমিনারে - Ajker Deshkantho
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

দেশীয় সংস্কৃতির চর্চা বাড়ানোর আহ্বান সাধারণ পাঠাগারের সেমিনারে

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত : রবিবার, ২৮ জুন, ২০২৬

নারায়ণগঞ্জের সদর উপজেলার তল্লাস্থ সাধারণ পাঠাগারের উদ্যোগে ‘অর্থনীতি, উন্নয়ন ও ক্ষমতার রাজনীতির অন্তরালের গল্প’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) সন্ধ্যা ৭টায় পাঠাগার ভবনে এই সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে বক্তারা বলেন, অর্থনীতি নিয়ন্ত্রণে বিশ্ব মোড়লেরা যুগ যুগ ধরে মাফিয়াতন্ত্র কায়েম করে বিশ্বরাজনীতিকে নিয়ন্ত্রণ করছে। মার্কিন যুক্তরাষ্ট্র একক মুদ্রা ডলারের মাধ্যমে বিশ্ববাজারে আধিপত্য বজায় রেখেছে। সুবিধাবাদী কুশীলবরা আজ্ঞাবহ থেকে সমাজ, সংস্কৃতি ও রাজনীতিকে দীর্ঘদিন ধরে স্বৈরতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে যুক্ত রেখেছে। তাই জাতীয় স্বাতন্ত্র্য বজায় রাখতে দেশীয় সংস্কৃতির লালন ও তার প্রতি আনুগত্য অপরিহার্য। ক্ষুদ্র পরিসরে পাঠচক্রের মতো আয়োজন থেকেই বৃহত্তর পরিসরে চিন্তার পাটাতন তৈরি করতে হবে।

বিশ্বখ্যাত লেখক জন পার্কিন্সের লেখা ‘কনফেশনস অব অ্যান ইকোনমিক হিটম্যান’ বইকে উপজীব্য করে এ সেমিনারের আয়োজন করা হয়।

সাধারণ পাঠাগারের সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মো. দিদারুল ইসলামের সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

সাধারণ পাঠাগারের সভাপতি কুতুবউদ্দিন শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মুখ্য আলোচক ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সাজ্জাদ সারোয়ার।

আলোচনায় অংশ নেন সাধারণ পাঠাগারের প্রাক্তন সভাপতি ও নারায়ণগঞ্জ গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মঈন আহসান, সাধারণ পাঠাগারের সিনিয়র সহসভাপতি চৌধুরী মাহবুবুর রহমান স্বপন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক আজকের দেশকন্ঠ
পোর্টাল বাস্তবায়নে : আজকের দেশকন্ঠ আইটি